- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» সিলামের ঘটনায় এমপি এম এ মালিককে জড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ সিলেট জেলা জিয়া মঞ্চের
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে, সিলেট জেলা জিয়া মঞ্চ।
একই সাথে, এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে সিলেট-৩ আসনের জননন্দিত সংসদ সদস্য ও জাতীয়তাবাদী নেতা এম. এ. মালিকের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ ও সদস্য সচিব মো. মস্তাক আহমদ মোস্তাক বলেন, “সিলামে যে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে, তা অত্যন্ত বেদনাদায়ক।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
তবে অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সম্পূর্ণ ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের এই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
তাঁরা সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালিকের নাম জড়িয়ে বিভ্রান্তিকর অপপ্রচার চালাচ্ছে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করার পাঁয়তারা করছে।”
জিয়া মঞ্চের নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, এম. এ. মালিক সর্বদাই অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার।
একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি অঙ্গীকারবদ্ধ।
কোন একটি গোষ্ঠীগত সংঘাতের দায় তাঁর ওপর চাপানো বা তাঁর নাম ভাঙিয়ে ব্যক্তিগত ফায়দা হাসিলের চেষ্টা কোনভাবেই বরদাশত করা হবে না।
নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “কোন নিরপরাধ ব্যক্তি যেন কোনভাবেই হয়রানির শিকার না হন এবং আসল অপরাধী যেন কোন ফাঁক-ফোকর দিয়ে পার পেয়ে না যায়।
ঘটনার নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
যেকোন ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সচেতন সামাজিক ও রাজনৈতিক মহলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সিলেট জেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯৪ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর