শিরোনামঃ-

» গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যৃবার্ষিকী ১০ অক্টোবর

প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৬ | রবিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
দেশের বরেণ্য ও বিশিষ্ট কবি অনুবাদক গীতিকার, ছাড়কার বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর ২০২৬ইং শনিবার।

এ উপলক্ষ্যে কবি’র দক্ষিন সুরমাস্থ নিজ বাড়িতে দেশ বিশ্বে ছড়িয়ে থাকা কবি’র অগনিত পাঠক, ভক্তবৃন্দ, অনুরাগী সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তি ও সংগঠন ভোর থেকে দিনব্যাপী সম্মিলিত ও সমন্বিতভাবে কবি’র কবরে শ্রদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পন আলোচনা সভা ও এক দোয়া মাহফিল অনুষ্ঠান মালার আয়োজন করা হবে।

Manual1 Ad Code

সকাল ১১টায় দক্ষিন সুরমা সাহিত্য পরিষদ কবি ভবনে তার জীবন স্মৃতির আলোচনা সভা করবে।

এদিন বিকাল ৩টায় বৈশাখী যুব কল্যাণ পরিষদ নজরুল একাডেমী সিলেটে কবি’র অনুরাগীদের নিয়ে এক আলোচনা সভা করবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট আফতাব চৌধুরী।

Manual6 Ad Code

এসকল অনুষ্ঠান সূচীতে রয়েছেন, কবি দিলওয়ার পরিষদ, কবি’র পরিবার, স্বজন, এলাকাবাসী, দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ। মাসিক প্রতিভাত পত্রিকা পরিবার, পাঠক, শুভানুধায়ী, বৈশাখী যুব কল্যাণ পরিষদ, বাংলাদেশ বাউল সমিতি সিলেট জেলা শাখা, অনলাইন চ্যানেল মাই সিলেট টিভি, স্বপ্নছায়া সমাজ কল্যাণ পরিষদ জকিগঞ্জ, অনলাইন মিডিয়া টাচ অব সিলেট, অংকুর সাহিত্য পাঠাগার সিলেট, আমাদের ডাক পত্রিকা পাঠক ও পরিবার, অনুপ্রাণন সাহিত্য পত্রিকা, জকিগঞ্জ সাহিত্য সংসদ (জাসাস), সিলেট ভিউ-ইনু সিটি স্যাটেলাইট স্কুল, একুশে নেট এন্ড প্রিন্টিং, বাংলাদেশ পোয়েট্স ক্লাব, সহ সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠন সমূহ।

Manual2 Ad Code

অনুষ্ঠান সমূহে মত ও পথের সমাজের সকলের অংশগ্রহণ করার জন্য সবার পক্ষ থেকে কবি দিলওয়ার পরিষদের আজীবন সদস্য কামাল আহমদ আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031