- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : সিসিক প্রশাসক
- সেপ্টেম্বর মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
- সিলামের ঘটনায় এমপি এম এ মালিককে জড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ সিলেট জেলা জিয়া মঞ্চের
- ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
- প্রাণ-প্রকৃতি-পরিবেশ; মৃত চেলায় দিনরাত ড্রেজার, ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ, দেখার কেউ নেই
- গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যৃবার্ষিকী ১০ অক্টোবর
- জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব
- ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম : আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
» ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৬ | রবিবার
সিলেট নগরীর রিকাবীবাজারে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি ও প্রতিষ্ঠানের আশপাশ পরিচ্ছন্ন রাখতে হবে।
বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকলে তা নিয়মিত অপসারণ করতে হবে। সিটি করপোরেশনকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
নাগরিকদেরকেও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। একইসঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে কার্যকরভাবে মশক নিধন কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আইনের শাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠা জরুরি।
নগরীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রমে কোনোধরনের অব্যবস্থাপনা বা অনিয়ম থাকলে তা নিয়মতান্ত্রিকভাবে প্রতিরোধ করতে হবে।
আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ এবং জনগণের অধিকার ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।
নাগরিকদেরও আইন মেনে চলার পাশাপাশি জনস্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করতে হবে।
তিনি রোববার (৪ অক্টোবর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে নগরীর রিকাবীবাজার এলাকায় মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
থানা আমীর মু. আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত।
এসময় উপস্থিত ছিলেন, থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও ১০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আব্দুল হাকীম প্রমুখ।
এসময় কেতোয়ালী পশ্চিম থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার
সর্বশেষ খবর
- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : সিসিক প্রশাসক
- সেপ্টেম্বর মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
- সিলামের ঘটনায় এমপি এম এ মালিককে জড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ সিলেট জেলা জিয়া মঞ্চের
- ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
- প্রাণ-প্রকৃতি-পরিবেশ; মৃত চেলায় দিনরাত ড্রেজার, ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ, দেখার কেউ নেই
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর