শিরোনামঃ-

» জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যাত্রা শুরু, পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সমাবেশ

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

বিএনপিকে পালানো এত সহজ নয় : বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্কঃ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা কমিটি আরও গতিশীল হবে। বিগত সময়েও মুক্তিযোদ্ধা দল ছিল। কিন্তু শেখ হাসিনা নিজের প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা দলকে বিনষ্ট করেছেন।শনিবার (৩ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের মধ্যদিয়ে সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির কার্যক্রম। পরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
Manual5 Ad Code

তিনি বলেন, ‘আজকে কয়েকদিন ধরে শুনতেছি বিএনপিকে পালিয়ে দেব। ড. ইউনূসের বুকে যাদের জন্ম, তারাই আজ ড. ইউনূসকে গালি দিচ্ছে।

Manual4 Ad Code

বিএনপিকে পালানো এত সহজ নয়। শেখ হাসিনাও বিএনপিকে পালানোর অনেক চেষ্টা করেছে। এ দেশের জনগণ এত বোকা নয়।’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাদল সিলেট জেলার সভাপতি অধ্যাপক লে. মোঃ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সক্ষম হব। যারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের বলতে চাই-এ দেশের মানুষ এখন সবকিছু বুঝে গেছে।

Manual4 Ad Code

দিল্লিতে বসে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেও কোনো লাভ হবে না।’

Manual6 Ad Code

সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধাদল সিলেট জেলা শাখার সভাপতি অধ্যাপক লে. মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাবের সঞ্চালনায় নেতাকর্মীরা অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা কৃষক দলের আহবায়ক ইকবাল আহমদ তপাদার, জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন ভুঁইয়া মিন্টু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, সহ-সভাপতি সফিকুর রহমান টুটুল, সহ-সভাপতি মো মাসুক এলাহী, সহ-সভাপতি আমির উদ্দিন পাবেল, সহ-সভাপতি রোটারিয়ান এম এ রহিম, সহ-সভাপতি রফিকুল বারী রোমান, সহ-সভাপতি রোটারিয়ান রাসেল মাহবুব সহ-সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, সিলেট জেলা তাঁতীদলের সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিলেট মহানগর তাতীদলের আহবায়ক কয়েস আহমদ, মহানগর তাতীদলের সদস্য সচিব আমিনুল হক বেলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক রায়হাদ বকস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খালিদুর রহমান সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তছির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর হোসেন মজনু, এম সি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস শহীদ, বিএনপি নেতা খালেদ আকবর, বিএনপি নেতা সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. স্বপন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমদ, সহ- সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান, সহ- সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. সজিব আহমেদ, জেলা কৃষক দলের ১ম যুগ্ম আহবায়ক এম জহুরুল ইসলাম মখর, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলমাছ উদ্দিন চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা দলের দপ্তর সম্পাদক সাঈদ রাব্বানী চৌধুরী সুজন, প্রচার সম্পাদক নাজমুল হক মিলাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ড. সৈয়দ খররম আহমেদ, শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক ইমরান খান, মহিলা বিষয়ক সম্পাদিকা আমাতা মাসুমা, সহ-আইন বিষয়ক সম্পাদক আজওয়াদ আহমদ ওয়াসী, সহ-মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মহরম আলী সুমন,  কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক নুরুল আমীন নুরুল, জিয়া সংসদ সিলেট জেলা সভাপতি এম এ রহিম প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031