শিরোনামঃ-

» প্রবাসীদের নিয়ে এতটা ভাবেনি : প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নিরাপদ অভিবাসন ও প্রবাসী-বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার জেলা পর্যায়ে জেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন ও কার্যক্রম পরিচালনা শুরু করেছে।

Manual8 Ad Code

এই কর্মসূচির আওতায় সিলেট বিভাগের ৪টিসহ সকল প্রবাসী অধ্যুষিত জেলায় জেলা প্রশাসনের এ কমিটি থাকবে।

এ কমিটি নিয়মিতভাবে বৈঠক করে প্রবাসী কল্যাণ সংক্রান্ত সরকারি ও বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয় এবং প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধান, সচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের ভূমিকা জোরদার করবে।

Manual8 Ad Code

এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন হবে এবং আমি আগামীকাল (রবিবার) সিলেট জেলা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োনীয় নির্দেশনা দিবো।

মৌলভীবাজারের ডিসিকে ইতোমধ্যে এ বিষয়ক নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে প্রবাসী অধ্যুষিত জেলাসমূহে এসব কার্যক্রম শুরু হবে।

Manual1 Ad Code

শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেটে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’র উদ্যোগে আয়োজিত ‘বিজনেস, নেটওয়ার্কিং ও কানেকশনস’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সিলেট মহানগরের দরগাহ গেইট এলাকার একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত সভায় প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন- বর্তমান সরকার প্রবাসীদের নিয়ে যতটা ভাবছে এবং তাঁদের কল্যাণে একের পর এক পরিকল্পনা করে বাস্তবায়নের দিকে এগুচ্ছে, অতীতের সরকার এমনটি করেনি।

তারেক রহমান সরকার প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে। এ কার্ড অন্যগুলোর মতো সাধারণ হবে না। এ কার্ডে প্রবাসীদের জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

Manual5 Ad Code

সিলেটে প্রবাসীদের জন্য আলাদা হসপিটাল করার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

‘ইউকে এনআরবি সোসাইটি’র পরিচালক এম আহমদ জুনেদ-এর সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ওয়েস খসরু ও সিলেট বেতারের ঘোষক রুহেনা সুলতানার যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসা চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (SWCCI)-এর পরিচালক সামা হক চৌধুরী, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি হিজকিল গুলজার এবং সিলেট চেম্বারের সাবেক সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ।

ব্যতিক্রমী এ আয়োজন প্রবাসী ও দেশের ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়।

বিশেষ এ সভায় আলোচকরা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপন, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৬ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031