শিরোনামঃ-

» সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদ শিহাব সহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি জননেতা নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে-এটাই আমাদের প্রত্যাশা।
নতুন নেতৃত্ব সাহস, নিষ্ঠা ও উদ্যমের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুদৃঢ় করবে বলে আমরা বিশ্বাস করি।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল নেতাকর্মীকে দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে গণতন্ত্র, মানুষের অধিকার এবং সাংগঠনিক শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031