- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
- সুস্থ দেহ ও মন গঠনে শিক্ষার্থীদের খেলাধুলার কোন বিকল্প নেই : এমপি এমরান আহমদ চৌধুরী
- শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে : আরিফুল হক চৌধুরী
- সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন
- দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল
- দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
» চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়
প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সিলেট চেম্বার ভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময়কালে সিলেট জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে নবনিযুক্ত প্রশাসকের প্রতি আহ্বান জানান তারা।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চেম্বারের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আগামী নির্বাচনকে ঘিরে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে।
তাঁরা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে উঠবে।
সভায় চেম্বারের নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন।
তিনি বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের সাথে সমন্বয় রেখে ব্যবসায়ীবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাবে।
সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমদ, সহ-সভাপতি সামছ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম সম্পাদক হাজিফ কামরুল ইসলাম, মো. রুবেল আহমদ, হাসান আহমদ প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২১১ বার
সর্বশেষ খবর
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর