- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
- সুস্থ দেহ ও মন গঠনে শিক্ষার্থীদের খেলাধুলার কোন বিকল্প নেই : এমপি এমরান আহমদ চৌধুরী
- শিক্ষকদের ত্যাগের আদর্শ ধারণ করে দি এইডেড হাই স্কুলকে এগিয়ে নিতে হবে : আরিফুল হক চৌধুরী
- সিলেট লায়ন্স চক্ষু হাসপাতালের বহিঃবিভাগের চিকিৎসাসেবা উদ্বোধন
- দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল
- দক্ষিণ সুরমায় মনির উদ্দিন আহমদ ও হাবিব শাদির আহমদ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন
» কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকার নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
ঘাসিটুলা কেন্দ্রীয় মসজিদের পাশের ড্রেন প্রশস্ত ও সংস্কার করা হবে। কানিশাইলে ছড়ার ওপর সেতু নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে।
পাশাপাশি খেলার মাঠ সংস্কার এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের অংশ পুনর্নির্মাণ করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় এলাকাবাসী সিসিক প্রশাসকের কাছে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে খেলার মাঠের সংস্কার, ছড়ার ওপর সেতু নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বন্ধ হয়ে যাওয়া ড্রেনের কারণে জলাবদ্ধতাসহ নানা দুর্ভোগের কথা জানান তারা।
এলাকাবাসীর বক্তব্য শুনে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “ঘাসিটুলা ও কানিশাইল এলাকা পরিদর্শন করলাম।
এখানে কিছু সমস্যা রয়েছে। ঘাসিটুলা কেন্দ্রীয় মসজিদের পাশের ড্রেনটি প্রশস্ত ও সংস্কার করা হবে।
কানিশাইলে ছড়ার ওপর একটি ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ব্রিজ না থাকায় শিশুদের স্কুলে যাতায়াতে সমস্যা হয়। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।”
তিনি আরও বলেন, “এলাকার খেলার মাঠটি সংস্কার করা হবে। ড্রেনের একটি অংশ অর্ধেক জায়গায় আটকে গেছে।
পুরো ড্রেনটি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। নগরীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সবাইকে সঙ্গে থাকার এবং সহযোগিতা করার আহ্বান জানাই।”
তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকার সমস্যা সরেজমিনে চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। নাগরিকদের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
এ সময় ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক সাকিব আহমদ, সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক সেলিম আহমদ, মহানগর বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি নিয়ামত এলাহী, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক মকছুদুল করিম ইমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার
সর্বশেষ খবর
- ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- শিক্ষকতা পেশার মর্যাদা বাড়াতে হবে; নারীশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে : সিসিক প্রশাসক
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
- সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর