- কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দান-খয়রাত-মানতের পূর্ণ হিসাব ভাগ-ভাটোয়ারা না করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা প্রদান এবং মাজারের কমিটি সংস্কার ও মাজার পরিচালনায় প্রস্তাবনার দাবী নিয়ে একতাবদ্ধ সিলেটবাসী স্মারকলিপি প্রদান
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
- পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর
- সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় মাওলানা গাজী আতাউর রহমান
- সিলেট ও সারাদেশে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা দুর্গতিতে অতিষ্ঠ নাগরিক জীবন
- বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন, এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা
- সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনঃস্থাপনের জোর দাবি এডভোকেট আব্দুর রকিবের
» ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে ব্যাপক উন্নয়নকাজ শুরু করেছি
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, শুষ্ক মৌসুমে নগরীর প্রতিটি ওয়ার্ডে ব্যাপকভাবে উন্নয়নকাজ শুরু করব।
এখন শুষ্ক মৌসুম প্রায় এসে গেছে। তাই প্রতিশ্রুতি অনুযায়ী নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ব্যাপকভাবে উন্নয়নকাজ শুরু করেছি।”
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া ও ৩২ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, “আমি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর নগরীর প্রতিটি ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন উন্নয়নকাজের পরিকল্পনা গ্রহণ করেছি। কিন্তু বর্ষা মৌসুমে এসব কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না।
এ কারণে এতদিন উন্নয়নকাজে কিছুটা ধীরগতি ছিল। আমি আশ্বাস দিয়েছিলাম, শুষ্ক মৌসুমে পূর্ণোদ্যমে উন্নয়নকাজ শুরু করা হবে। এখন নগরীর সব ওয়ার্ডেই কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে নগরবাসী এসব উন্নয়নকাজের সুফল পাবেন।”
১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরিপাড়া এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, এখানে অনেক স্থাপনা অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে। এর ফলে ড্রেন সরু হয়ে গেছে এবং পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে সার্ভে করার নির্দেশ দেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
পরে সিসিক প্রশাসক ৩২ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি চাঁনমিয়া-রানী বেগম বেসরকারি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পশ্চিমপাড়া প্রধান সড়ক নির্মাণসহ এলাকার বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
১৮ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ঝেরঝেরিপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী মুশফিক উস সামাদ চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সেলিম আহমদ চৌধুরী, মিসবাহ উল ইসলাম চৌধুরী, মনসুর আহমদ লস্কর, মাওলানা মাহমুদ সোয়াইব, ফয়জুর ইসলাম বাবুল, এভারগ্রীন ক্রীড়া সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, সাবেক ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজ, এভারগ্রীন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ সামসুদ্দিন, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, কার্যকরী কমিটির সদস্য মইনুর রশীদ চৌধুরী শাহীন, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, সাইফুল ইসলাম টিপু, এমদাদুর রহমান, ফারদিনুর রহমান রাইয়ান, সৈয়দ সাদিকুজ্জামান সাদী প্রমুখ।
৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সমাজসেবক রতন মনি মোহন্ত, পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের মোতওয়াল্লী শায়েস্তা মিয়া, আনা মিয়া, ইজ্জাদ মিয়া, জামাল আহমদ, দেওয়ান রেজওয়ান আহমদ, দুলাল আহমদ, রাজন আহমদ, কামরান আহমেদ, দেওয়ান মারওয়ান, রাহেদ আহমদ, রহিম আহমদ, হেলাল আহমদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার
সর্বশেষ খবর
- কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দান-খয়রাত-মানতের পূর্ণ হিসাব ভাগ-ভাটোয়ারা না করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা প্রদান এবং মাজারের কমিটি সংস্কার ও মাজার পরিচালনায় প্রস্তাবনার দাবী নিয়ে একতাবদ্ধ সিলেটবাসী স্মারকলিপি প্রদান
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর