শিরোনামঃ-

» সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট জেলায় দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাসনির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

Manual5 Ad Code

সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) মো. আব্দুল কুদ্দুস বুলবুল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি ও অন্যান্য অংশীজনেরা অংশগ্রহণ করেন।

সভায় প্রতিষ্ঠা প্রকল্পের মূল উদ্দেশ্য, লক্ষ্য, কর্ম পরিকল্পনা ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের কৌশল নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

আলোচনায় সিলেটের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা, অতিবৃষ্টিসহ সার্বিক দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, পূর্বাভাসনির্ভর ‘আগেভাগেই পদক্ষেপ’ এবং ট্রিগার-ভিত্তিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগ পরবর্তী ত্রাণ সহায়তার চেয়ে পূর্বাহ্নে সতর্কবার্তা ও ট্রিগারের ওপর ভিত্তি করে আগাম পদক্ষেপ গ্রহণ করা গেলে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুগুণে কমিয়ে আনা সম্ভব।

এ জন্য স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ, এনজিও, গণমাধ্যম এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কার্যকর ও শক্তিশালী সমন্বয় গড়ে তোলার আহ্বান জানানো হয়।

একই সাথে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত রেখে সুরক্ষা জোরদারের সুপারিশ করেন অংশীজনেরা।

Manual5 Ad Code

উল্লেখ্য, ‘প্রতিষ্ঠা’ মূলত ইউরোপীয় ইউনিয়নের ডিজি-ইকোর অর্থায়নে পরিচালিত একটি কনসোর্টিয়াম প্রকল্প। কেয়ার বাংলাদেশ এর সার্বিক নেতৃত্বে পরিচালিত এই কনসোর্টিয়ামের অন্য দুই অংশীদার হলো এসিএফ ও অ্যাক্টেড এবং কারিগরি সহযোগিতায় রয়েছে ‘রাইমস’। মাঠপর্যায়ে এটি বাস্তবায়ন করছে ইএসডিও, উত্তরণ ও এনএসএস।

Manual5 Ad Code

অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশ-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট এম. এ. জাহিদ, ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো: দেলোয়ার হোসেন, প্রজেক্ট অফিসার জাহিদুল হক, আব্দুলহিল বারী এবং ফিল্ড ফ্যাসিলিটেটর মো: মাসুদ রানা ও প্রিতি রানি সরকারসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এ প্রকল্পের সুসংগঠিত উদ্যোগের মাধ্যমে সিলেট জেলায় পূর্বাভাসনির্ভর আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী ও টেকসই হবে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্যোগ সহনশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930