শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual3 Ad Code

শিক্ষার্থীদের যুক্তিবোধ, সমালোচনামূলক চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, প্রকাশভঙ্গি এবং ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) কলেজের ইংরেজি বিভাগের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাটি তিনটি বিভাগে (জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র) অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও প্রভাষক সজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোমের সমন্বয়ক প্রফেসর জয়নুল আবেদিন চৌধুরী বলেন, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনে বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক কেবল জয়লাভের মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের স্বাধীনভাবে চিন্তা করতে, যুক্তিনির্ভর মতামত প্রকাশ করতে, ভিন্নমতকে শ্রদ্ধা করতে এবং আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন।

Manual5 Ad Code

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন, প্রভাষক মিস মুয়িহারা বেগম এবং প্রভাষক জাভেদ আহমেদ চৌধুরী। প্রতিটি পর্বের ফলাফল সংকলনের দায়িত্ব পালন করেন প্রভাষক মেহেদী ইসলাম তাপাদার তানভি।

অনুষ্ঠানে রিভিউয়ার হিসেবে প্রতিযোগীদের বিতর্ক কৌশল ও উপস্থাপনা নিয়ে গঠনমূলক পরামর্শ দেন ইংরেজি বিভাগের প্রভাষক ওমর ফারুক ও প্রভাষক মুনাব্বির জোহান।

ইংরেজি বিভাগের প্রভাষক ও প্রতিযোগিতার আহ্বায়ক তানভীর বিশ্বাসের সুশৃঙ্খল পরিকল্পনা ও সমন্বয়ে পুরো আয়োজনটি সফলভাবে বাস্তবায়িত হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানের শেষপর্বে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন এবং তাঁদের মাঝে সনদপত্র বিতরণ করেন অধ্যক্ষ মো: ফয়জুল হক।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930