- কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দান-খয়রাত-মানতের পূর্ণ হিসাব ভাগ-ভাটোয়ারা না করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা প্রদান এবং মাজারের কমিটি সংস্কার ও মাজার পরিচালনায় প্রস্তাবনার দাবী নিয়ে একতাবদ্ধ সিলেটবাসী স্মারকলিপি প্রদান
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
- পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর
- সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় মাওলানা গাজী আতাউর রহমান
- সিলেট ও সারাদেশে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা দুর্গতিতে অতিষ্ঠ নাগরিক জীবন
- বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন, এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা
- সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনঃস্থাপনের জোর দাবি এডভোকেট আব্দুর রকিবের
» বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন, এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
বিয়ানীবাজারবাসী তথা স্থানীয় জনসাধারণের সরকারি সেবা প্রাপ্তি এবং জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ সহজতর করতে এক অনন্য উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিয়ানীবাজার উপজেলা পরিষদ ভবনের নিচতলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ ‘পরিদর্শন কক্ষ’-এর উদ্বোধন করেন, সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এ সময় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংসদ এমরান আহমদ চৌধৃুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উদ্বোধনকালে সংসদ সদস্য এমরান চৌধুরী বলেন- বিয়ানীবাজারের তৃণমূল মানুষের সেবাকে দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা দায়বদ্ধ। এই পরিদর্শন কক্ষটি চালুর মাধ্যমে সাধারণ মানুষের এখন খুব সহজেই তাঁদের যেকোন সমস্যা বা উন্নয়নমূলক বিষয়ে এমপির সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
এটি স্থানীয় প্রশাসন ও জনগণের মাঝে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে।
এর আগে প্রধান অতিথি হিসাবে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এড. এমরান আহমদ চৌধুরী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় যোগ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে পৃথক এসব সভায় রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল, উপজেলা ও থানা পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
এসব সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, যোগাযোগ, শিক্ষা, যানজটসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
কোন রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কোনো অন্যায় করা যাবে না জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এমরান চৌধুরী বলেন- জনগণকে কখনো কষ্ট, জনগণের মতের বিরুদ্ধে যাওয়া যাবে না।
সড়ক যোগাযোগ অবস্থার উন্নয়নের লক্ষে বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে জানিয়ে সাংসদ এমরান চৌধুরী বলেন, কুশিয়ারা নদীর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সাথে আমাদের দুরত্ব ও সময় কমে আসবে।
প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করছে জানিয়ে এমপি প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশের উন্নয়নে অবদান রাখতে এখানে প্রবাসীরা অর্থায়ন করবে সরকার সে পরিবেশ তৈরী করবে।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর নীতির বিষয়টি সভায় তুলে ধরেন সাংসদ এমরান চৌধুরী।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮ বার
সর্বশেষ খবর
- কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দান-খয়রাত-মানতের পূর্ণ হিসাব ভাগ-ভাটোয়ারা না করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা প্রদান এবং মাজারের কমিটি সংস্কার ও মাজার পরিচালনায় প্রস্তাবনার দাবী নিয়ে একতাবদ্ধ সিলেটবাসী স্মারকলিপি প্রদান
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর