শিরোনামঃ-

» সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনঃস্থাপনের জোর দাবি এডভোকেট আব্দুর রকিবের

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব।

Manual3 Ad Code

বুধবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে এডভোকেট আব্দুর রকিব বলেন, ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে ঐতিহাসিক ১৯ দফা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। ওই গণভোটের অন্যতম মৌলিক দাবি ও চেতনা ছিল সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযোজন করা।

শহীদ জিয়াউর রহমান জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে দেশের সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থার মূলনীতি যুক্ত করেছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, পরবর্তীতে ইসলামবিরোধী রাজনৈতিক শক্তি ও সরকার সংবিধান থেকে এই গুরুত্বপূর্ণ ও মৌলিক ধারাটি বাদ দেয়।

Manual8 Ad Code

এর মাধ্যমে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি ও চেতনার ওপর আঘাত হানা হয়েছিল।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান নির্বাচিত বিএনপি সরকারের উচিত দেশের জনগণের দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা রেখে সংবিধানে অবিলম্বে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ ফিরিয়ে আনা।

Manual4 Ad Code

সংবিধানে এই ধারা পুনঃসংযোজন দেশের কোটি কোটি তাওহীদি জনতার প্রাণের দাবি এবং এর মাধ্যমে রাষ্ট্রে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930