- কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দান-খয়রাত-মানতের পূর্ণ হিসাব ভাগ-ভাটোয়ারা না করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা প্রদান এবং মাজারের কমিটি সংস্কার ও মাজার পরিচালনায় প্রস্তাবনার দাবী নিয়ে একতাবদ্ধ সিলেটবাসী স্মারকলিপি প্রদান
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
- পুবালী ব্যাংক ও সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চুক্তি স্বাক্ষর
- সরকারের ৭ মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় মাওলানা গাজী আতাউর রহমান
- সিলেট ও সারাদেশে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং সহ নানা দুর্গতিতে অতিষ্ঠ নাগরিক জীবন
- বিয়ানীবাজারে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন, এমপি এমরানের সঙ্গে মন খুলে কথা বলবেন জনতা
- সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ পুনঃস্থাপনের জোর দাবি এডভোকেট আব্দুর রকিবের
» ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
ছাতক প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা অংশগ্রহণ করেন।
আলোচ্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পরিচিতি পর্বে অংশগ্রহণ করেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, দপ্তর সংস্থাসমূহের কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগের পলিসি প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কিত তথ্য, ডাটা তরঙ্গ, টেলিযোগাযোগ শিল্প, পার্সেল সার্ভিস, ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রমের বিবরণ উপস্থাপন করা হয়।
বিমান বন্দর সমূহে ওয়াই-ফাই সেবা, ভূমি সেবার মান উন্নয়ন, ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা, বিটিসিএল এর অব্যবহৃত সম্পদ কার্যকর করা এবং ডাক বিভাগে পার্সেল সেবার পরিমাণ বৃদ্ধির তথ্য উপস্থাপন করা হয়েছে।
বৈঠকে ডাক বিভাগের ডাটাবেইজে সকল নাগরিকের ঠিকানা সংরক্ষণ কার্যক্রম, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সেবা, এআই-সক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্ট প্রচলনে সহায়তা, কলসেন্টারের মাধ্যমে গ্রাহকের অভিযোগ নিষ্পত্তি, সাইবার সিকিউরিটি এবং দেশের শিশু কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্পসমূহকে আরো গতিশীল করার প্রতি গুরুত্বারোপ করা হয়।
নতুন প্রজন্মকে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদানের পাশাপাশি টেলিটকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধানগণসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷
এই সংবাদটি পড়া হয়েছে ২২ বার
সর্বশেষ খবর
- কানিশাইল ও ঘাসিটুলা এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ১৮ ও ৩২ নম্বর ওয়ার্ড পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেটে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
- হজরত শাহজালাল (রহ.) এর মাজারের দান-খয়রাত-মানতের পূর্ণ হিসাব ভাগ-ভাটোয়ারা না করে জেলা প্রশাসনের নির্দিষ্ট ব্যাংকে জমা প্রদান এবং মাজারের কমিটি সংস্কার ও মাজার পরিচালনায় প্রস্তাবনার দাবী নিয়ে একতাবদ্ধ সিলেটবাসী স্মারকলিপি প্রদান
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর