- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
- যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন
- সিলেটে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন বুধবার
- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন
- কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের মতবিনিময়
- কাজীদের অবসরের বসয় ৭৫ বছর করতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
» দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট যুবনেতা এহছানুল হক তাহের, সংগঠনের যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমদ, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, মাওলানা শামসুল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হোসাইন আহমদ মাদানী, মঈনুল ইসলাম আশরাফী, ইমতিয়াজ রহমান ইনু, ইফতেখার আহমদ জায়েদী, মুক্তার আহমদ, টিপু চৌধুরী প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সিলটি পাঞ্চায়িত-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, দরগাহ্-এর খাদিমদের ৬৫% দানের টাকা দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে।
এই বিপুল পরিমাণ অর্থ খাদিমদের না দিয়ে সমাজের দরিদ্র, অসহায়, এতিম ও মুসাফিরদের কল্যাণে ব্যবহারের জন্য প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
দরগাহ্ পরিচালন কমিটিতে খাদিমদের কোনভাবেই রাখা যাবে না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত খাদিমদের কাছে রক্ষিত দানের সকল টাকা বর্তমান বাজারমূল্যে তাঁদের কাছ থেকে ফিরিয়ে আনার দাবি জানান।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে পরিচালিত সকল প্রকার শিরক ও অসামাজিক কার্যকলাপ অবিলম্বে বন্ধ করতে হবে।
সেই সাথে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন করে নিরপেক্ষ দরগাহ্ কমিটি গঠনের জোর দাবি জানান।
প্রয়োজনে নতুন দরগাহ্ কমিটিতে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম সহ এবং প্রখ্যাত আলেম-ওলামাদের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দরগা কমিটি বিলুপ্ত করে সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।
বক্তারা সিলেট বিভাগের স্বায়ত্বশাসন ও সিলটি ভাষা কে দ্বিতীয়ত রাষ্ট্র ভাষা করার দাবি জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১২ বার
সর্বশেষ খবর
- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর