শিরোনামঃ-
- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
- যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন
- সিলেটে ইসলামী আন্দোলনের প্রতিনিধি সম্মেলন বুধবার
- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন
- কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের মতবিনিময়
- কাজীদের অবসরের বসয় ৭৫ বছর করতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি
» কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের মতবিনিময়
প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
সিলেটের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।
এতে শিক্ষার্থীদের নিরাপদ ও হয়রানিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে অনিয়ম প্রতিরোধ এবং জ্ঞান, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেট নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারে আয়োজিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে হবে।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তুলতে আদর্শিক ও দায়িত্বশীল ছাত্রসংগঠনের ভূমিকা রয়েছে।
তিনি বলেন, আবাসিক শিক্ষার্থীদের হয়রানি, সিট বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করে। এসব সমস্যা চিহ্নিত করে শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ ও সচেতনভাবে এগিয়ে এলে ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
মতবিনিময়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আদর্শিক ছাত্রসংগঠনের প্রয়োজনীয়তা, আবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সিট বাণিজ্য, হয়রানি এবং শিক্ষার পরিবেশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
তাঁদের উত্থাপিত বিষয়গুলো নোট করে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন জেলা ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
সংগঠনের কলেজ বিষয়ক সম্পাদক ও কলেজ উপকমিটির প্রধান মাহদি হাসান মাহফুজের পরিচালনায় মতবিনিময়ে বক্তব্য দেন, এমসি কলেজ কওমি স্টুডেন্ট ফোরামের সভাপতি তোফায়েল আহমদ, মেহেদী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান কানাইঘাটী, ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তরের সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ, সহ-সম্পাদক ইকরামুল হক জাবের ও সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর।
এ ছাড়া এমসি কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান ও আনোয়ার হোসেন, গোয়াইনঘাট কলেজের শিক্ষার্থী মাহদী হাসানসহ সিলেটের প্রায় আটটি কলেজের শিক্ষার্থীরা মতবিনিময়ে অংশ নেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩ বার
সর্বশেষ খবর
- জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ
- সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন না ফেরার দেশে
- শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই : মাহমুদুর রহমান দিলাওয়ার
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম
- দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে সিলটি পাঞ্চায়িত-এর মানববন্ধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর