শিরোনামঃ-

» সমৃদ্ধ শান্তির সিলেট নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই :ড. নূরুল ইসলাম বাবুল

প্রকাশিত: ২৯. সেপ্টেম্বর. ২০২৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট মহানগর ১নং ওয়ার্ডে জামায়াতের গণসংযোগ ও পথসভা

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে নগরীর সমস্যা ও নাগরিকদের প্রত্যাশা জানতে চান তিনি।

Manual5 Ad Code

জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হলে কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।

একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Manual6 Ad Code

তিনি বলেন, জামায়াত ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

নগরবাসীর কল্যাণকে গুরুত্ব দিয়ে সিলেটকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Manual7 Ad Code

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন এলাকায় কেন্দ্রঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১নং ওয়ার্ড জামায়াত আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও নাগরিক সুবিধার বিষয়েও কথা বলেন।
১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মু. আজিজুল ইসলাম, সেক্রেটারি পারভেজ আহমদ।
বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি হারুন আহমদ ও সুবিদবাজার ইউনিট সভাপতি আল-আমীন প্রমুখ।
সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন সুধী ও সাধারণ মানুষ নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে সহযোগি সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতে যোগদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930