শিরোনামঃ-

» জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual5 Ad Code

আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপকভাবে সফল ও সার্থক করার লক্ষ্যে বিশেষ আহ্বান জানিয়েছে জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখা। ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বিকেল ৩টায় এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ এবং সদস্য সচিব মো. মস্তাক আহমদ মোস্তাকের দিকনির্দেশনায় সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি এই আহ্বান জানানো হয়।

Manual3 Ad Code

সিলেট জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা ও থানা শাখার রাজপথের সংগ্রামী সহযোদ্ধাদের স্ব-স্ব শাখার ব্যানার ও ফেস্টুনসহ নির্দিষ্ট সময়ে সভাস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও সার্থক করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই জিয়া মঞ্চের মূল অঙ্গীকার।

Manual1 Ad Code

জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930