- আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই, দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট : সিসিক প্রশাসক
- প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড় : সিসিক প্রশাসক
- সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
- জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান
- শামসুল নতুন প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন : কাইয়ুম চৌধুরী
- বিমানবন্দর থানা কমিটি গঠন উপলক্ষ্যে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় ও প্রার্থনা
- দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত ও নতুন প্রশাসক নিয়োগ, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের দাবি সিলেট ব্যবসায়ী ফোরামের
- সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত
- প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : ড. মো. দিদার চৌধুরী
» শামসুল নতুন প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন : কাইয়ুম চৌধুরী
প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২৬ | সোমবার
শামসুল আলম স্মরণে প্রাথমিক শিক্ষক সমিতির সভা
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। সদ্যপ্রয়াত শিক্ষক শামসুল আলম নতুন প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন।
ব্যক্তি জীবনে তিনি ছিলেন একজন অমায়িক ও জ্ঞানপিপাসু মানুষ। এ ছাড়াও শিক্ষকদের নানা সমস্যার সমাধান প্রচেষ্টায় তিনি সবসময়ে সরব ছিলেন।
বিশিষ্ট শিক্ষক নেতা মো. শামসুল আলমের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর সিলেট পিটিআই হলরুমে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মো. শামসুল আলম বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি মো. আহমদুল কিবরিয়া বকুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় উপপরিচালক এ কে এম সাইফুল হাসান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যুরো প্রধান, মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল, সিলেট পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. আবুল কাশেম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী ।
স্মরণসভায় বক্তারা মো. শামসুল আলমের কর্মজীবন, শিক্ষকতা পেশায় তাঁর অবদান ও সংগঠনের জন্য তাঁর ভূমিকা স্মরণ করেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. নজমুল হকের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলার নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিদ আলী, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, বালাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাইল আলী, মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লায়েক মিয়া, ওসমানী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমদ চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার হাইডর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, জকিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস শহীদ তাপাদার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নোমান আহমদ, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম, রাইখদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহানারা ইয়াসমিন দীনা এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি রওশন আরা এবং সদ্যপ্রয়াত শামসুল আলমের একমাত্র সন্তান ফাইয়াজ শাহদীর সাকীব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, ওসমানী নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
আলোচনা সভা শেষে মো. শামসুল আলমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিলেট পিটিআই মসজিদের ইমাম ফখরুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে ৬ বার
সর্বশেষ খবর
- আমরা প্লাস্টিক দূষণমুক্ত আধুনিক নগর গড়তে চাই, দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট : সিসিক প্রশাসক
- প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড় : সিসিক প্রশাসক
- সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন
- জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান
- শামসুল নতুন প্রজন্মকে গড়ে তুলতে অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন : কাইয়ুম চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর