শিরোনামঃ-

» উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

Manual5 Ad Code

কার্যাদেশ অনুযায়ী নির্ধারিত মান বজায় রেখে প্রতিটি উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কুইটুক ও মুক্তিরচক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

সিসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে।

Manual8 Ad Code

এসব কাজ যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়ে এলাকাবাসীকেও সচেতন ও সজাগ থাকতে হবে। কারণ উন্নয়নকাজের প্রকৃত সুবিধাভোগী এলাকার জনগণ।

Manual3 Ad Code

তিনি বলেন, নগরবাসীর অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। একটি টাকাও যেন অপচয় না হয় এবং প্রতিটি টাকার বিপরীতে জনগণ যেন উন্নয়নের সুফল পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে।

এ সময় সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উন্নয়নকাজের গুণগত মান নিয়মিত তদারক এবং কার্যাদেশের শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, এলাকার মুরব্বি মঈন উদ্দিন, ইমরান আহমদ, ছাবু মিয়া, জেবুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

পরে সিসিক প্রশাসক নগরীর কাজিরবাজার এলাকায় চলমান ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930