- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন আজ
- ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট
- শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী
- সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত
» সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এর সাথে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীর নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় দক্ষিণ সুরমার মোহাম্মদপুর পশ্চিম বিলপাড় জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা আব্দুল ওয়াবের ওপর স্থানীয় কুচক্রীমহল কর্তৃক নির্যাতন, হুমকি ও অন্যায়ভাবে মসজিদ থেকে বহিষ্কারের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তাঁর সুনির্দিষ্ট বিচার ও আইনি সহায়তার দাবি জানিয়ে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামা দল সিলেট জেলা শাখার সিনিয়র প্রথম যুগ্ম আহবায়ক মাওলানা মুহাম্মদ রমিজ উদ্দিন, পরিষদের সিনিয়র উপদেষ্টা হাফিজ মাওলানা জাকারিয়া আহমদ, সিনিয়র উপদেষ্টা হাফিজ মাওলানা আবুল কাশেম, শানে সাহাবা খতীব ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল হক, পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক ক্বারী মাওলানা আব্দুল মুকিত, সহ-প্রচার সম্পাদক ক্বারী কাওছার আহমদ, পরিষদের সিনিয়র সদস্য হাফিজ মাওলানা আব্দুল্লাহ আল মুহাইমিনসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেককে উদ্দেশ করে বলেন, দক্ষিণ সুরমার মোহাম্মদপুর পশ্চিম বিলপাড় জামে মসজিদের ইমাম ও খতীব ক্বারী মাওলানা আব্দুল ওয়াব এর ওপর স্থানীয় কিছু কুচক্রীমহল অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি, লাঞ্ছিতকরণ এবং অন্যায়ভাবে মসজিদ থেকে বহিষ্কারের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও বলেন, মজলুম এই ইমামকে আইনি সহযোগিতা ও ন্যায়বিচার পাইয়ে দেওয়ার লক্ষে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, সিলেট মহানগর’ ও ‘শানে সাহাবা খতীব ফাউন্ডেশন সিলেট জেলা’ যৌথভাবে তাঁর পক্ষে আজ পুলিশ সুপারের শরণাপন্ন হয়েছে।
নেতৃবৃন্দ এ সময় মজলুম ইমামের পক্ষে আইনগত সকল ধরনের সুযোগ-সুবিধা ও ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
নেতৃবৃন্দের বক্তব্য ও স্মারকলিপি গ্রহণের পর সিলেট জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বলেন, “ইমাম-মুয়াজ্জিনদের পাশে আমরা সবসময় আছি, ভবিষ্যতেও থাকবো।
সম্প্রতি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার সুস্থ তদন্ত করে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যারা এই দুষ্কৃতিকারী, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
তিনি বলেন, “আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং পুলিশ প্রশাসনের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করবেন।”
আলোচনা ও অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশের পর পুলিশ সুপারের হাতে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি তুলে দেওয়ার মাধ্যমে সাক্ষাতের সমাপ্তি ঘটে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার
সর্বশেষ খবর
- উন্নয়নকাজে মানের সঙ্গে কোন আপস নয় : সিসিক প্রশাসক
- ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান : সিসিক শাসকের
- বিশ্বের যেকোন প্রান্ত থেকে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং কর
- সিলেট জেলা পুলিশ সুপারের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
- সিলেটে বাণিজ্যমেলার নিরাপত্তা ও সফলতা চেয়ে উইমেন চেম্বারের স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর