শিরোনামঃ-

» শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর : এমপি এমরান আহমদ চৌধুরী

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার


Manual6 Ad Code

ভাদেশ্বর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের নতুন অফিসের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ

সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য, সিলেট মেডিক্যাল বিশব্বিদ্যালয় ও জাতীয় বিশব্বিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেটের প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শিক্ষার্থীরাই আলোকিত সমাজ গড়ার কারিগর।

একটি জাতির অগ্রগতি, সংস্কৃতি এবং সার্বিক উন্নতির মূল মাপকাঠি হলো তার শিক্ষা। আর সেই শিক্ষার আসল বাহক হলো শিক্ষার্থীরা।

তিনি আরও বলেন, আজকের প্রযুক্তি ও আধুনিকতার যুগে তরুণ শিক্ষার্থীদের দায়িত্ব আরও বেড়ে গেছে।

কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে আমাদের দেশপ্রেম, মানবিকতা, পরমতসহিষ্ণুতা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে।

কুসংস্কার, মাদক, দুর্নীতি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই একজন আলোকিত শিক্ষার্থীর প্রথম কাজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে গোলাপগঞ্জের ভাদেশ্বর মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী এসব কথা বলেন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও সিলেট মেডিক্যাল বিশবিদ্যালয়ের উপাচার্য ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

আরও বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিম আহমদ, গভর্নিং বডির সাবেক সভাপতি তারেক জলিল ও মাউশির প্রতিনিধি টিপু সুলতান।

Manual5 Ad Code

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন, কলেজের ছাত্রী তাহেরা আক্তার ঝুমি এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজশিক্ষক এনামুল হক।

এদিকে, বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির কৃতি শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

Manual7 Ad Code

সাবিহা-সিরাজ টেকনিক্যাল ইন্সটিটিউট ও ফারুক আহমদ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি সুহেল আহমদ।

বাগবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এ রিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েছ লোদী।

Manual3 Ad Code

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, বদরুল আলম, রেজাউল করিম আলো, শিক্ষাবিদ ও ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল ইউপি, চেয়ারম্যান শামিম আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ ও সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।

এছাড়া বুধবার বিকালে ৮নং ভাদেশ্বর ইউনিয়নের গ্রাম আদালতের নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী।

এসময় পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ ও সকল সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে ফিতা কেটে গ্রাম আদালতের নতুন অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

এছাড়া বুধবার দিনভর ভাদেশ্বর সহ গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় এমপি এমরান আহমদ চৌধুরী উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শন করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930