শিরোনামঃ-

» সিউক ও এইএসিএফ-এর অংশীজন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

প্রবাসীদের জন্য ‘প্রবাসী এক্সপ্রেস সার্ভিস’ চালুর উদ্যোগ

নিউজ ডেস্কঃ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং নগরীর পরিকল্পিত উন্নয়নে নতুন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্ম (এইএসিএফ), সিলেট-এর সাথে এক অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিউক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিউক-এর নির্বাহী পরিচালক মো. সাদি উর রহিম জাদিদ।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে সিউক চেয়ারম্যান বলেন, প্রবাসীদের দ্রুত ও সহজ সেবা দিতে “প্রবাসী এক্সপ্রেস সার্ভিস” ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস)-এ সংযুক্ত করার কাজ চলছে।

Manual6 Ad Code

প্রয়োজনে প্রবাসীদের দ্রুত সেবা নিশ্চিত করতে বিল্ডিং কনস্ট্রাকশন (বিসি) কমিটির বিশেষ সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিতে স্থপতি, প্রকৌশলী ও রিয়েল এস্টেট ডেভেলপারের পাশাপাশি কারিগরি উপদেষ্টা ফার্মগুলোকেও সিউকের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে।

Manual6 Ad Code

এর ফলে ফার্মগুলোর দায়বদ্ধতা তৈরি হবে এবং তারা ভবন নির্মাণ তদারকিতে কার্যকর ভূমিকা রাখতে পারবে।

Manual3 Ad Code

সভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী স্থপতি চন্দন দেওয়ান, টেকনিক্যাল অফিসার (আইটি) আলমগীর হোসেন, এইএসিএফ সিলেট-এর সভাপতি প্রকৌশলী মো. শাহাব উদ্দীন শামীম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহজাহান কবির রিপাসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন, স্থপতি মো. সাঈদ আহমেদ বেলাল, প্রকৌশলী আব্দুল বাসিত চৌধুরী, প্রকৌশলী শিবু প্রসেদ, প্রকৌশলী কৃপেস নাথ, প্রকৌশলী তারেক আহমেদ, প্রকৌশলী আবদুস শহীদ, প্রকৌশলী এহসানুল করিম চৌধুরী, প্রকৌশলী মো. সাইফুল, স্থপতি নূর মোহাম্মদ, প্রকৌশলী মো. আবু হাসেম, প্রকৌশলী জুবেল আহমেদ চৌধুরী, প্রকৌশলী সায়েল চন্দ্র সরকার, আহমেদ তারিক, প্রকৌশলী মোহাম্মদ এ মুহিত, প্রকৌশলী শরীফ হুমায়ুন, মো. শফিউল ইসলাম টিটু, প্রকৌশলী সদানন্দ ভট্টাচার্য ও প্রকৌশলী মো. সিরাজুল।

সভায় পরিকল্পিত, নিরাপদ ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930