শিরোনামঃ-

» সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত: ২৩. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার

Manual1 Ad Code

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান অপসারণ সহ ৬ দফা দাবি

নিউজ ডেস্কঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও ব্যবস্থাপনার ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা।

Manual3 Ad Code

ব্যাংককে ‘লুটেরাদের হাত থেকে রক্ষা’, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

Manual2 Ad Code

বুধবার (২৩ সেপ্টেম্বর) নগরীর তালতলা এলাকায় ইসলামী ব্যাংকের সিলেট শাখার সামনে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বর্তমান চেয়ারম্যান জহির হোসেনের অপসারণ, ইসলামী অর্থনীতি ও ব্যাংকিংয়ে দক্ষ, যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

ফোরামের ভারপ্রাপ্ত আহ্বায়ক বদরুল আমীন হারুনের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, অ্যাডভোকেট ইয়াসীন খান, ব্যবসায়ী আব্দুল কাদির, নুরুল আলম, অ্যাডভোকেট শফিকুর রহমান ও মাস্টার রফিকুল ইসলাম প্রমুখ।

Manual2 Ad Code

সমাবেশে বক্তারা এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত করে ব্যাংকের দায় শোধ এবং মূল উদ্যোক্তা ও আদি মালিকদের কাছে মালিকানা হস্তান্তরের ব্যবস্থা করার দাবি জানান।

Manual8 Ad Code

পাশাপাশি অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির চুক্তি নবায়ন, ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহিষ্কার এবং ব্যাংক লুটেরাদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি তোলেন তারা। এ সময় বিভিন্ন স্লোগান দেন ফোরামের নেতাকর্মীরা।

ফোরামের ছয় দফা দাবির মধ্যে রয়েছে: বর্তমান চেয়ারম্যানের অপসারণ; স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন; এস আলমের অবৈধ শেয়ার ও পাচারকৃত সম্পত্তি বাজেয়াপ্ত; অভিজ্ঞ কর্মকর্তাদের চাকরির স্থায়িত্ব ও চুক্তি নবায়ন; এস আলমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বহিষ্কার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ব্যাংক লুটেরাদের বিচার ও পাচারকৃত অর্থ উদ্ধার।

এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930