শিরোনামঃ-

» ১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. সেপ্টেম্বর. ২০২৬ | রবিবার


Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ

আগামী পহেলা অক্টোবর ২০২৬  ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

এ উপলক্ষে রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসক সিলেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাহমুদা সুলতানা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানার উপস্থিতিতে সভায় আগামী ১ অক্টোবর জেলা প্রশাসনের উদ্যেগে এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ এবং জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার সহযোগিতায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়।

ঐদিন সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন প্রাঙ্গন থেকে র‍্যালি এবং র‍্যালি পরবর্তী প্রবীণদের সম্পৃক্ত রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

যেহেতু  প্রবীণ মানুষ সমাজের জীবন্ত ইতিহাস, অভিজ্ঞতার ভান্ডার ও জ্ঞানের আলোকবর্তিকা।

তারা শুধু পরিবার নয় সমগ্র জাতির জন্য একটি ভিত্তি ও দিক নির্দেশনা। তাদের অবদানকে সম্মান জানাতে প্রতিবছর পহেলা অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ দিবসের মূল লক্ষ্য হল প্রবীনদের সমস্যা সম্ভাবনা ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

প্রস্ততি সভার শুরুতে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট ও বিভাগীয় শাখার সাধারন সম্পাদক সাংবাদিক আবু তালেব মুরাদ।

Manual7 Ad Code

এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন, প্রতিষ্ঠানের সভাপতি শিক্ষানুরাগী জামিল আহমদ চৌধুরী, সহ সভাপতি সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী,সাংগঠনিক সম্পাদক এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এবং জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।

Manual1 Ad Code

এছাড়াও সভায় সিলেট জেলার বিভিন্ন উপজেলার ইউএনও দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলার খোশনূর রুবাইয়াৎ, গোয়ানঘাট উপজেলার রতন কুমার অধিকারী, জৈন্তাপুর উপজেলার সুনন্দা রায়, বালাগঞ্জ উপজেলার মেরিনা দেবনাথ, কানাইঘাট উপজেলার সুমাইয়া ফেরদৌস, গোলাপগঞ্জ উপজেলার মো. রকিবুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার মোহাম্মদ নাহিদ বিন কাশেম, কোম্পানীগঞ্জ উপজেলার মোহাম্মদ রবিন মিয়া এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবরিনা আক্তার প্রমুখ।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930