শিরোনামঃ-

» জাকির মজুমদারের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২৬ | শুক্রবার

Manual3 Ad Code
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী।

এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী মরহুম জাকির মজুমদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual2 Ad Code

তিনি বলেন, জাকির মজুমদার ছিলেন, বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও সক্রিয় সংগঠক।

দলের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপির স্থানীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

Manual5 Ad Code

মিফতাহ্ সিদ্দিকী মরহুমের জীবনের রাজনৈতিক ও সাংগঠনিক অবদানের কথা স্মরণ করে বলেন, দলের প্রতি তার নিষ্ঠা ও কর্মীদের সঙ্গে তার নিবিড় সম্পর্ক নেতাকর্মীরা দীর্ঘদিন স্মরণ করবেন।

Manual7 Ad Code

শোকবার্তায় তিনি মহান আল্লাহর কাছে মরহুম জাকির মজুমদারকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য দোয়া করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি কামনা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30