শিরোনামঃ-

» ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন

প্রকাশিত: ১৮. সেপ্টেম্বর. ২০২৬ | শুক্রবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ও বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী ফি  হার্ট চেক-আপ ও স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন ফ্রি ফ্রাইডে অ্যান্ড কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত পাকশাইলে ক্যাম্পে রক্তচাপ, রক্তের শর্করা ও ইসিজি পরীক্ষাসহ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ এবং চিকিৎসা সেবা  পেয়েছেন মোট ৯০ জন রোগী।

এর মধ্যে ৫২ জন নারী এবং ৩৮ জন পুরুষ। নারী রোগীদের তুলনামূলক বেশি অংশগ্রহণ ক্যাম্পটির একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা গেছে।

Manual1 Ad Code

আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগের প্রাথমিক স্ক্রিনিং ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামের কৃতি জন এবং মরহুম এম এ ওয়াদুদ এবং মরহুম ময়মুন্নেছা খাতুনের সুযোগ্য সন্তান স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল (অবসর প্রাপ্ত) প্রফেসার ডা. নুরুন নাহার ফাতেমার সার্বিক তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে এই ফ্রি ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে।

‘ডোন্ট মিস এ বিট’ হৃদরোগের ঝুঁকি সম্পর্কে সচেতন হন, নিয়মিত হার্ট চেক-আপ করুন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত ক্যাম্পে চিকিৎসকরা গ্রামের অসহায় রোগীদের রক্তের শর্করা ও রক্তচাপ পরিমাপের পাশাপাশি ইসিজি পরীক্ষা করেন।

পরীক্ষার ফলাফল অনুযায়ী রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়।

ক্যাম্পে অংশ নেওয়া চিকিৎসক ও আয়োজকরা বলেন, হৃদরোগ বাংলাদেশসহ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ।

তবে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং সময়মতো স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তাঁরা বলেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ওজন, ধূমপান এবং অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস হৃদরোগের অন্যতম ঝুঁকিপূর্ণ কারণ। তাই নিয়মিত রক্তচাপ ও রক্তের শর্করা পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী হৃদযন্ত্রের স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।

তাঁরা আরও বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। অর্থনৈতিক অসচ্ছলতা কিংবা স্বাস্থ্য সচেতনতার অভাবে অনেক মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না।

এর ফলে হৃদরোগের মতো অনেক রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হয়ে পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে। বিনামূল্যের এ ধরনের ক্যাম্প প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

Manual2 Ad Code

বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর সুযোগ পেয়ে ক্যাম্পে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করেন।

আয়োজকরা জানান, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

ক্যাম্পটি বাস্তবায়নে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম ফারুক, অফিস সেক্রেটারি রুবিনা আফরোজ মুনা, প্রজেক্ট সেক্রেটারি মাহমুদা ফারহীন, সবু এবং মেডিক্যাল অফিসার ডা. সিরাজুর রহমান সার্বিকভাবে সহযোগিতা করেন।

হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পার্কভিউ হাসপাতালের সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুল্লাহ ইবনে আমিন চৌধুরী।

এছাড়া উপস্থিত ছিলেন, পার্কভিউ হাসপাতালের আরএমও মুফতি মোহাম্মদ সামস এবং ফার্মাকোলজি বিভাগের লেকচারার কে এম হাফিজুর রহমান।

আয়োজকদের মতে, মানবিক ও জনকল্যাণমূলক এসব কার্যক্রমের মাধ্যমে ওয়াদুদ-ময়মুন্নেছা ফাউন্ডেশন স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকা রেখে চলেছে।

Manual4 Ad Code

ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930