শিরোনামঃ-

» স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার

Manual3 Ad Code

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা : অধ্যক্ষ মো. ফয়জুল হক

নিউজ ডেস্কঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬’।

Manual7 Ad Code

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্কলার্সহোম মেজরটিলা কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, আবৃত্তি, নাটক, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নজরুল একাডেমি সিলেটের অধ্যক্ষ ও নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাস।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, আয়োজন কমিটির আহ্বায়ক ও সিনিয়র প্রভাষক রণজিৎ পুরকায়স্থ।

শিক্ষকদের পক্ষ থেকে নজরুল চর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন প্রভাষক মীর হোসাইন সরকার ও উপাধ্যক্ষ নাহিদা খান।

প্রধান অতিথির বক্তব্যে প্রখ্যাত নজরুল সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল ধ্রুবতারা।

তাঁর সৃষ্টিকর্মে অন্যায়ের বিরুদ্ধে সাম্য ও বিদ্রোহের দীপ্তির পাশাপাশি প্রেম, চরম মানবতা ও অসাম্প্রদায়িকতার গভীর প্রকাশ ঘটেছে।

নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য ও সংগীতের সাথে নিবিড়ভাবে পরিচিত করানোর মাধ্যমে তাঁর অমলিন চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, নজরুল কেবল পাঠ্যপুস্তকের পাঠের বিষয় নন, তাঁর মূল আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনকে আলোকিত করার অপার শক্তি রাখে।

নজরুল মানেই তারুণ্যের সাহস, মানবতার কণ্ঠ ও সাম্যের প্রেরণা।

এ ধরনের প্রাতিষ্ঠানিক আয়োজন শিক্ষার্থীদের মাঝে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

Manual3 Ad Code

বক্তব্যে তিনি জাতীয় কবিকে স্মরণীয় করে রাখতে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপনের সরকারি উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা পর্ব শেষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নজরুলের লেখা বিখ্যাত কবিতা আবৃত্তি, কালজয়ী গান পরিবেশন এবং কবি নজরুলের জীবন ও সাম্যবাদী দর্শনের ওপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ নাটক মঞ্চস্থ করে।

সাংস্কৃতিক পর্বের প্রধান আকর্ষণ ছিল প্রধান অতিথি ও প্রখ্যাত শিল্পী হিমাংশু বিশ্বাসের খালি গলায় পরিবেশিত কয়েকটি রাগ প্রধান নজরুল সংগীত।

তাঁর নিখুঁত ও প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথি, শিক্ষক ও হাজারো শিক্ষার্থী মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্ব যৌথভাবে সাবলীল ও নান্দনিক ভঙ্গিতে উপস্থাপনা করেন কলেজের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও তমালিকা তালুকদার।

অনুষ্ঠানের শেষাংশে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কলেজের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে জাতীয় কবির অসাম্প্রদায়িক আদর্শ ও সাম্যের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আয়োজনের সমাপ্তি ঘটে।

এই সংবাদটি পড়া হয়েছে ৮১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930