- বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত : বাসদ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন
- প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট : মাহবুবুল হক চৌধুরী
- শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য : কয়েস লোদী
- ৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ
- বি.কে.এম সিলেট মহানগর জরুরী বৈঠক বৃহস্পতিবার
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন
- মরমী কবি আরিজা খাতুনের ২৩তম মৃত্যুবার্ষিকী ২০ সেপ্টেম্বর রবিবার
- নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে মহানগর বিএনপির বিবৃতি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন
» ৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ
প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচি শেষে শ্রমিকদের একটি বিক্ষোভ মিছিল নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে জিন্দাবাজার প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
মানববন্ধন থেকে শ্রমিক নেতৃবৃন্দ ৩টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক ব্যাটারিচালিত যানবাহন এবং চালকদের দ্রুত লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদান করা।
সকল অংশীজনের (স্টেকহোল্ডার) অংশগ্রহণে ব্যাটারিচালিত যানবাহন চলাচলের জন্য একটি যৌক্তিক ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করা।
যত্রতত্র অটোরিকশা আটক, রিকশা শ্রমিকদের অহেতুক হয়রানি বন্ধ করা এবং ইতোমধ্যে জব্দকৃত যানবাহন অবিলম্বে মালিকদের কাছে ফেরত দিয়ে জীবিকার সংকট নিরসন করা।
ব্যাটারিচালিত অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাশরুখ জলিলের সঞ্চালনায় সমাবেশে সংহতি প্রকাশ করে ও দাবি জানিয়ে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ভান্ডারী, যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিল, ধানিছ মিয়া, রায়হান আহমেদ, ব্রজেন রায়, রাকিব হোসেন, আনিস খান, মমু সর্দার, সবুজ আহমেদ, রাজু কান্তি দাশ ও ইয়াসিন মিয়া সহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ।
অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন বলেন, সিলেটের অটোরিকশা শ্রমিকদের জীবন ও জীবিকার ভোগান্তি এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।
যত্রতত্র রিকশা আটক ও হয়রানির ফলে ক্ষুদ্র পুঁজির মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যেখানে জাতীয় পর্যায়ে অটোরিকশার জন্য নীতিমালা তৈরির উদ্যোগ চলছে, সেখানে সিলেটে বিপরীত চিত্র দেখা যাচ্ছে।
আমরা আশা করি, স্থানীয় প্রশাসন দ্রুত আটককৃত রিকশাগুলো শ্রমিকদের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবে।
আন্দোলন নিয়ে সতর্কবার্তা দিয়ে তিনি আরও বলেন, অটোরিকশা শ্রমিকদের এই ন্যায্য আন্দোলনে কিছু সুবিধাবাদী ও বৃহৎ পুঁজির দালালগোষ্ঠী যুক্ত হয়ে নানারকম চক্রান্ত করছে। শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে এসব স্বার্থান্বেষী মহলকে প্রতিহত করতে হবে।
এই সংবাদটি পড়া হয়েছে ৮২ বার
সর্বশেষ খবর
- বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত : বাসদ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন
- প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট : মাহবুবুল হক চৌধুরী
- শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য : কয়েস লোদী
- ৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর