- ঘাসিবিল পুনরুদ্ধার কাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- চিশতিয়া মসজিদ-বালুচর নতুন বাজার সড়ক নির্মাণকাজ উদ্বোধন
- সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক
- শ্রমিক নেতা সুরমান আলীর মৃত্যুতে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক
- রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
- সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃত্যু
- বিশ্ব আলোকচিত্র দিবসে এসপিএস’র শোভযাত্রা ও তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
- স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র্যালি ও সমাবেশ
» আইজিসিএসই পরীক্ষায় রাইজ স্কুলের অনন্য সাফল্য, ৮টি এ পেয়ে শীর্ষে তেহজীবা
প্রকাশিত: ১৮. আগস্ট. ২০২৬ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
কেমব্রিজ কারিকুলামের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের জুন সেশনের আইজিসিএসই ও ও-লেভেল পরীক্ষায় অনন্য সাফল্য অর্জন করেছে সিলেটের রয়্যাল ইনস্টিটিউট অব স্মার্ট এডুকেশনের শিক্ষার্থীরা।
প্রকাশিত ফলাফলে একাধিক শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড এ অর্জন করে নজর কেড়েছে। এর মধ্যে একাই ৮টি বিষয়ে এ পেয়ে প্রাতিষ্ঠানিক ফলাফলে শীর্ষস্থান দখল করেছে মেধাবী শিক্ষার্থী তেহজীবা সুলতানা।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, রাইজ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে অর্জিত এ গ্রেডের সংখ্যা এবং পরবর্তীতে এ ও বি গ্রেডের ক্রমানুসারে মেধা তালিকা নির্ধারণ করা হয়েছে।
প্রথম স্থান ৮টি বিষয়ের সবকটিতেই এ পেয়েছে তেহজীবা সুলতানা, দ্বিতীয় স্থান ৭টি এ ও ১টি এ অর্জন করেছে নাফিসা আনজুম, তৃতীয় স্থান ৭টি এ ও ১টি বি পেয়েছে সামারাহ চৌধুরী, যৌথভাবে চতুর্থ স্থান বাহরিয়া আহামেদ রাদিতা ও মাহিন রহমান উভয়েই ৭টি করে এ অর্জন করেছে।
অন্যান্য কৃতী শিক্ষার্থী ৩টি এ ৪টি বি পেয়ে মেহদি হুসাইন দীপ ষষ্ঠ; ৩টি এ, ৩টি এ ও ১টি বি পেয়ে সামেরা কবির সপ্তম এবং ৩টি এ, ২টি এ ও ১টি বি পেয়ে অষ্টম স্থান অর্জন করেছে মুহাম্মদ সাকিব খান। পাশাপাশি সাদিয়া চৌধুরী ১টি এ, ৫টি এ ও ১টি বি লাভ করেছে।
এছাড়াও সাররিনাহ আহমাদ, ফাহাদ হুসাইন, ফাতিন ইলহাম, আশেম আদিতি সিনহা, মো. ইশামুজ্জামান ইশহাম, ইউসুফ নাবির, সফওয়ান উদ্দিন আহমেদ, ওয়াজিহুর রহমান, খাদিজাহ, ওয়াহিদুজ্জামান মাহি, সাইয়েদ সাফওয়ান গাজ্জালী এবং আফসানা মিমি মাহমুদসহ অন্যান্য শিক্ষার্থীরাও বিভিন্ন বিষয়ে এ, বি ও সি গ্রেড অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল অর্জনে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছে রাইজ স্কুল কর্তৃপক্ষ।
তাঁরা জানান, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম, বিষয়ভিত্তিক সঠিক প্রস্তুতি, অভিজ্ঞ শিক্ষকবৃন্দের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এই গৌরবময় ফলাফল সম্ভব হয়েছে।
কৃতি শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও সাফল্যের এই ধারাবহিকতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।
এই সংবাদটি পড়া হয়েছে ৮৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


