- ঘাসিবিল পুনরুদ্ধার কাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
- চিশতিয়া মসজিদ-বালুচর নতুন বাজার সড়ক নির্মাণকাজ উদ্বোধন
- সুরমান আলীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর গভীর শোক
- শ্রমিক নেতা সুরমান আলীর মৃত্যুতে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক
- রায়নগরে ট্রিপল মার্ডারের সুষ্ঠ তদন্ত ও আসামিদের গ্রেফতারের দাবি
- শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
- সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃত্যু
- বিশ্ব আলোকচিত্র দিবসে এসপিএস’র শোভযাত্রা ও তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী
- স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সিলেটে র্যালি ও সমাবেশ
» নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি), সিলেট এ বিশ^বিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকাল ৩ টায় এনইইউবি অডিটরিয়ামে অনুষ্ঠিত এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর স্কুল অব সায়েন্সের ডিন ও এমপিএইচ এর বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রনজিত কুমার দে।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর নগরীর শেখঘাট ক্যাম্পাসে এনইইউবি স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা ইংরেজি বিভাগের শিক্ষক সঞ্জয় বৈষ্ণবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. লিয়াকত আলী শাহ ফরিদী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নর্থ ইস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. রনজিত কুমার দে বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তীতা ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরী হয়।
তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি মন ও শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে অংশগ্রহনকারীদের প্রতিও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় হার-জিত থাকবে কিন্তু মূল বিষয় হলো অংশগ্রহন করা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তাহমিল আহমেদ।
স্পোর্টস ক্লাবের সাংগঠনিক সম্পাদক তামিম হোসেনের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান।
মোট ১০টি ইভেন্ট যথাক্রমে ক্রিকেট, ফুটবল, দাবা, পেনাল্টি শুটআউট, ডার্টবোর্ড, ক্যারম, লুডু, উনো, ডমিনোস, বল বাস্কেট ও পিলো পাসিং এ সর্বমোট ৬০ জন বিজয়ীর মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


