- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
- সিলেটে সাধারণ আলেম সমাজের অভিষেক শুক্রবার
- শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
» শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সনে মা সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মানসিক বিকাশ ও শিক্ষাজীবনে মায়েদের ভূমিকা সুদৃঢ় করার লক্ষ্যে সিলেট নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সন প্রাইমারি শাখায় মা সমাবেশ, আলোচনা সভা ও মায়েদের সম্মাননা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানীর সভাপতিত্বে ও ইংলিশ ভার্সনের ইনচার্জ আইরিন পারভীনের সার্বিক সহযোগিতায় এবং সহকারী শিক্ষিকা উমামা বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী।
সন্তানের জীবনে মায়ের ভূমিকা ও শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিক অগ্রগতি নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার, প্রাথমিক বাংলা শাখার কো-অর্ডিনেটর জাহানারা আক্তার বেগম, সহকারী শিক্ষিকা তামান্না-ই-ফেরদৌস চৌধুরী।
বক্তারা বলেন, একটি শিশুর নৈতিক, মানসিক ও শিক্ষার প্রাথমিক ভিত গড়ে ওঠে পারিবারিক পরিবেশে।
বিশেষ করে সন্তানদের পড়াশোনা, সুন্দর আচরণ, মানবিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে মায়েদের সবচেয়ে বেশি সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে নিয়মিত যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় জোরদার করার ওপর তাঁরা বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা পর্বে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মায়েদের সাথে শিক্ষকমণ্ডলী খোলামেলা মতবিনিময় করেন। এ সময় মায়েদের বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ অংশে মায়েদের অবদানের স্বীকৃতিস্বরূপ উপস্থিত মায়েদের মাঝে বিশেষ সম্মাননা উপহার বিতরণ করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ৭০ বার
সর্বশেষ খবর
- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর