- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
- সিলেটে সাধারণ আলেম সমাজের অভিষেক শুক্রবার
- শাহজালাল উপশহর একাডেমিতে আন্তঃহাউস বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
- শেষ মুহূর্তে জমে উঠেছে সিলেট বিভাগীয় বৃক্ষমেলা
- নবীগঞ্জে শতবর্ষী ও চিরকুমার মুকুন্দ চন্দ্র দাসকে ‘সনাতন-দীননাথ কল্যাণ ট্রাস্ট’-এর সম্মাননা স্মারক প্রদান
- গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন
» চিশতিয়া মসজিদ-বালুচর নতুন বাজার সড়ক নির্মাণকাজ উদ্বোধন
প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডে চিশতিয়া মসজিদ থেকে বালুচর-নতুন বাজার পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন।
নগরবাসীর চলাচল সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এবং আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে এ সড়কের নির্মাণকাজ শুরু করা হয়েছে বলে জানান সিসিক প্রশাসক। একই সঙ্গে সড়কের দুই পাশে আরসিসি ড্রেন নির্মাণের কাজও চলছে।
নির্মাণকাজ উদ্বোধনকালে সিলেট জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, টুলটিকর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাধারণ সম্পাদক জমির উদ্দিন, সাবেক আহ্বায়ক মুহিবুর রহমান মুহিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান মুজিব, বিএনপি নেতা লোকমান ভূঁইয়া, মহানগর যুবদলের সহসভাপতি মো. মঈনুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য ফয়েজ আহমদ, মহানগর যুবদলের সাবেক সদস্য জাহেদ আহমদ, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু, মহানগর যুবদলের সহসাধারণ সম্পাদক হোসেন আহমদ, রিয়াজ আহমদ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সল, বিএনপি নেতা ইউনুস মিয়া, জুবের আহমদ, টুনু মিয়া, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক এনামুল হক শামিম, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সনি আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকা পরিদর্শন: একই দিন সিসিক প্রশাসক নগরীর আরামবাগ ২ নম্বর রোড থেকে বাইতুল জান্নাত মসজিদ হয়ে জোনাকি বায়তুল নূর মসজিদ পর্যন্ত সড়ক পরিদর্শন করেন।
এ সময় তিনি সড়ক ও সংশ্লিষ্ট অবকাঠামোর বিভিন্ন বিষয় ঘুরে দেখেন। এরপর আব্দুল কাইয়ুম চৌধুরী ৩১ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি সোনাপুর এলাকার সড়ক ও ড্রেন নির্মাণের পাশাপাশি মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের প্রতিশ্রুতি দেন।
এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. কবির উদ্দিন, সহ সভাপতি মো. ময়না মিয়া, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মো. আব্দুল মান্নান, এলাকার মুরব্বি হীরা মিয়া, নাদির মিয়া, ইফু মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, মহানগর কৃষক দলের সমাজসেবা বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান, দিনার আহমদ, মোবারক মিয়া, আবুল কাশেম, ফয়জুর রহমান, হেলাল মিয়া, আব্দুল আহাদ ও মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সিসিকের কার্যসহকারী দেলোয়ার, মেঘনা এন্টারপ্রাইজের ফারহান ও মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার
সর্বশেষ খবর
- চলন্তিকা প্রিন্টার্সের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- কুমারগাঁও বাসস্ট্যান্ডের পুকুর পরিষ্কারের ঘোষণা সিসিক প্রশাসকের
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
- কবি সুকান্তের শততম জন্মবার্ষিকীতে জাগরণী সংঘ সিলেটের দিনব্যাপী নানা আয়োজন
- সিলেটে পাঠানটুলা জামেয়ায় দাখিল উত্তীর্ণ সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর