শিরোনামঃ-

» সাংবাদিক পাভেলের বড় ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১৯. আগস্ট. ২০২৬ | বুধবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নির্বাচিত সভাপতি সাংবাদিক নাজমুল কবীর পাভেলের বড় ভাই মো. আব্দুল কাইয়ুম ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

Manual6 Ad Code

বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

Manual4 Ad Code

বিশিষ্ট্য ব্যবসায়ী মরহুম মো. আব্দুল কাইয়ুম মধ্য বাজার এলাকার ছাতক থানার সুনামগঞ্জ জেলার মরহুম ক্বারী আব্দুল হাসিমের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর।

মৃত্যুর সময় তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual5 Ad Code

জানা গেছে, মরহুম মো. আব্দুল কাইয়ুম জরুরি একটি কাজে ঢাকায় যান। সেখানে তিনি মেয়ের বাসায় অবস্থান করেন।

শুক্রবার সকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত ধানমণ্ডী থানার ইবনেসিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Manual6 Ad Code

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই সাংবাদিক নাজমুল কবীর পাভেল।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31