শিরোনামঃ-

» শ্রীরামপুরে সড়ক ও ড্রেনেজ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৬ | রবিবার


Manual6 Ad Code

প্রত্যন্ত এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছি

দক্ষিন সুরমা প্রতিনিধিঃ

Manual8 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রত্যন্ত এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে সিলেট সিটি কর্পোরেশন।

Manual2 Ad Code

পর্যায়ক্রমে সড়ক, ড্রেনেজ ও সড়কবাতিসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

রোববার (৯ আগস্ট) বিকেলে ৪২ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীরামপুর এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক এ সময় শ্রীরামপুর প্রধান সড়কের দুই পাশে চলমান ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। পাশাপাশি সড়কবাতি স্থাপনের কাজের অগ্রগতিও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি বলেন, শ্রীরামপুর প্রধান সড়কের দুই পাশের ড্রেন নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। সড়কবাতি স্থাপনের কাজও প্রায় শেষ।

Manual4 Ad Code

দ্রুততম সময়ের মধ্যে ড্রেন ও সড়কবাতির কাজ সম্পন্ন করে এগুলোর উদ্বোধন করা হবে। এরপর সড়ক উন্নয়নের কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, এলাকার অন্যান্য অবকাঠামোগত উন্নয়নেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

নগরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল আহমেদ, এমাদ আহমেদ বাচ্চু মিয়া, নেখাল আহমেদ, নুরেখ আহমেদ, বিএনপি সদস্য রানা আহমেদ, জাকারিয়া আহমদ, যুবদল নেতা রাজু আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক তিতন আহমেদ, আব্দুল মালেক, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930