শিরোনামঃ-

» জিন্দাবাজার শাখায় সিআরএম মেশিনের উদ্বোধন

প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২৬ | রবিবার

Manual1 Ad Code

গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক কাজ করে যাচ্ছে : উপমহাব্যবস্থাপক জাহাঙ্গীর আলম

নিউজ ডেস্কঃ
উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক কাজ করে যাচ্ছে।

Manual6 Ad Code

আবহমান বাংলার ঐতিহ্যে লালিত উত্তরা ব্যাংক সর্বদা গ্রাহকবান্ধব সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

Manual3 Ad Code

এই আধুনিক ক্যাশ রিসাইক্লার মেশিনের মাধ্যমে গ্রাহকগণ এখন থেকে দিনে-রাতে যেকোন সময় নিরাপদে টাকা জমা ও উত্তোলন করতে পারবেন, যা তাঁদের সময় সাশ্রয় করবে এবং ব্যাংকিং কার্যক্রমকে আরও সহজতর করবে।

রোববার (৯ আগস্ট) বিকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ উত্তরা ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকদের আধুনিক ও দ্রুততম ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলনের সুবিধা সম্বলিত সিআরএম এর মেশিনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জিন্দাবাজারস্থ উত্তরা ব্যাংক পিএলসি শাখার এজিএম মো. সাইফুল ইসলাম, এসপিও এ. এফ. এম জিয়াউদ্দিন সহ উত্তরা ব্যাংক সিলেট শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30