- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» কর আইনজীবী সমিতির ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
প্রকাশিত: ০৮. আগস্ট. ২০২৬ | শনিবার
করদাতাদের সেবা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে আইনজীবীদের ভূমিকা অপরিহার্য : কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা
নিউজ ডেস্কঃ
কর অঞ্চল-সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের নিরবচ্ছিন্ন ও সহজ সেবা প্রদান নিশ্চিত করতে এবং দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সঠিক আয়কর রিটার্ন জমা নিশ্চিতকরণ, আধুনিক কর ব্যবস্থার সাথে সঙ্গতি রক্ষা এবং রাজস্ব আদায়ে সর্বোচ্চ স্বচ্ছতা আনতে নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ আইনজীবী ও সংশ্লিষ্ট সবার জন্য অত্যন্ত কার্যকর।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য কেবল রাজস্ব আহরণ বৃদ্ধি করা নয়; বরং করদাতারা যেন কোন ধরনের জটিলতা বা ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারেন, সেই পরিবেশ তৈরি করা।
আধুনিক কর ব্যবস্থার পরিবর্তন ও আইনগত খুঁটিনাটি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা প্রতিটি আইনজীবীর জন্য অত্যন্ত জরুরি।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির এই সময়োপযোগী আয়োজন নতুন ও অভিজ্ঞ আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা পরোক্ষভাবে জাতীয় রাজস্ব প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
শনিবার (৮ আগস্ট) বিকালে নগরীর মেন্দিবাগস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে দুই দিনব্যাপী আয়কর বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. আবুল ফজল।
এসময় উপস্থিত ছিলেন, কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. গোলাম কিবরিয়া, সিলেট কর আইনজীবী সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী খোকন।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন, স্নেহাশীষ বড়ুয়া (এফসিএ)।
প্রশিক্ষণ কর্মশালায় সিলেট জেলা কর আইনজীবী সমিতির বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং আয়কর সংক্রান্ত বিভিন্ন আইন ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর