- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন
প্রকাশিত: ০৫. আগস্ট. ২০২৬ | বুধবার
জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়, মানবিকতা ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে : অধ্যক্ষ মো. ফয়জুল হক
নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিলা কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে দিবসটির মূল কর্মসূচি শুরু হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা ওসমান গনি এবং পবিত্র গীতা পাঠ করেন প্রভাষক জুঁই রানী তালুকদার।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, কলেজ শাখার একাডেমিক ইনচার্জ সিনিয়র প্রভাষক কাজী সাখাওয়াত হোসেন।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত বিশেষ তথ্যচিত্র উপস্থাপন করেন আইসিটি বিভাগের প্রভাষক খায়রুল আলম উত্তম।
প্রভাষক মাহবুবর রহমান ও প্রভাষক পিয়াব্রত কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা আমাদের অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছে।
এই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং দেশপ্রেম, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে এবং জাতীয় ঐক্য অটুট রেখে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা ও সৃজনশীলতার পাশাপাশি সততা, সহমর্মিতা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। অধ্যক্ষ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সচেতন ও মূল্যবোধসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা পর্বে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী সেঁজুতি দে সৃষ্টি ও নবম শ্রেণির শিক্ষার্থী সামিয়া বাহার ইমু।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন, প্রাথমিক শাখার সিনিয়র শিক্ষিকা তমালিকা তালুকদার তমা, বাংলা বিভাগের প্রভাষক পারমিতা রায়, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন, অধ্যক্ষ মো. ফয়জুল হক।
রচনা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে একাদশ শ্রেণির রাফিন আহমেদ চৌধুরী, ইন্টারমিডিয়েট গ্রুপে নবম শ্রেণির ফিজা সিদ্দিকী এবং জুনিয়র গ্রুপে সাজেরাতুল মুনতাহা আলম চৌধুরী প্রথম স্থান অধিকার করেন।
কবিতা আবৃত্তিতে বিভিন্ন গ্রুপে নুসরাত জাহান চৌধুরী মিম, সুরাত আনাম চৌধুরী, ফিজা সিদ্দিকী, মো. রাফিন আহমেদ চৌধুরী ও নাফিসা নুজহাত চৌধুরী বিজয়ী হন।
এছাড়া প্রাথমিক শাখার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সাল আহমেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪২ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার


