- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন
- নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি ছাতক থানার মিজানুর রহমান
- সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি
- ওসমানী হাসপাতালের নবনিযুক্ত পরিচালকের সাথে হিমোফিলিয়া সোসাইটি ও হেমাটোলজী বিভাগের সৌজন্য সাক্ষাৎ
» দক্ষিণ সুরমায় ইমামদের জন্য স্থায়ী ভবন নির্মাণ করা হবে : এমপি এমএ মালিক
প্রকাশিত: ০২. আগস্ট. ২০২৬ | রবিবার
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক বলেছেন, দক্ষিণ সুরমায় ইমামদের জন্য নিজস্ব স্থায়ী ভবন নির্মাণ করা হবে।
বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ইসলামের জন্য, ইমাম মুয়াজ্জিনদের জন্য কাজ করেছে এবং ইমাম ও ইসলামের পক্ষে কাজ করা অব্যাহত থাকবে।
জুম্মার খুৎবায় যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ও ইসলামের নিয়মানুবর্তিতা, সঠিক জীবনদর্শন তুলে ধরার জন্য তিনি ইমামদের প্রতি আহবান জানান।
ইমামদের দাবীর প্রতি একাত্বতা পোষণ করে তিনি আরো বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর কাছে ইমামদের পক্ষে স্বারকলিপি প্রদান করবেন।
দক্ষিণ সুরমার মসজিদ, মাদরাসার উন্নয়নে ধর্মমন্ত্রীকে নিয়ে আসবো, আগামীতে দক্ষিণ সুরমায় বড় ধরণের অনুষ্ঠান করার জন্য তিনি ইমাম সমিতিকে আহবান রাখেন।
রোববার (২ আগস্ট) সকালে এম এ মালিক এমপির দক্ষিণ সুরমার বাড়ির খাজা মহলে অনুষ্ঠিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দীন, মহানগর শাখার সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলার সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন ভুঁইয়া, তেঁতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদ।
আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলার সহ-সভাপতি মাওলানা আবুল বশর, অর্থ সম্পাদক মাওলানা আকমল হোসাইন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।
ইমাম সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলার সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান আবদাল, মাওলানা ইবাদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা সোহাইল রহমানী, প্রচার সম্পাদক হাফিজ কাওসার আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও মাওলানা আব্দুল হাফিজ এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন শাখা সমুহের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সম্মেলনের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন, ক্বারী দেলওয়ার আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শুয়েব আহমদ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীয় কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার
সর্বশেষ খবর
- আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ
- কাজলশায় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
- খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর