শিরোনামঃ-

» ডুংরিয়ায় থ্যালাসেমিয়া বিষয়ক স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত: ০২. আগস্ট. ২০২৬ | রবিবার

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ
থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

রোববার (২ আগস্ট ২০২৬) সোসাইটি অব ম্যাক্রো ইমপ্রুভমেন্ট অব লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট- স্মাইল এর উদ্যোগে এই দিনব্যাপী সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকেরা থ্যালাসেমিয়া রোগের কারণ, লক্ষণ, আধুনিক চিকিৎসা ও প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান।

কর্মসূচিতে থ্যালাসেমিয়া বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে অংশ নেন, ডা. আবু ইউসুফ মো. নাজিম (প্রধান ও কনসালট্যান্ট হেমাটোলজিস্ট, হেমাটোলজি ও হেমাটো-অনকোলজি বিভাগ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. তুহিন বড়ুয়া তমাল (সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল), ডা. মো. বেঞ্জামিন (কনসালট্যান্ট পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল)।

Manual5 Ad Code

এছাড়া স্মাইল (ঝগওখঊ)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সংগঠনের চেয়ারপারসন মিসেস কানিজ ফাতিমা, নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান চৌধুরী আপেল এবং পরিচালনা কমিটির সদস্য এম রেজাউল মুরাদ।

স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতামূলক আলোচনার দ্বিতীয় পর্যায়ে এক পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

Manual6 Ad Code

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একই দিনে আয়োজক সংগঠন ‘স্মাইল’-এর উদ্যোগে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেও পৃথকভাবে এক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে পালিত হয়।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930