- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার
আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম
নিউজ ডেস্কঃ
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম।
আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেন। অনেক সময় একটি দুর্লভ ছবি ধারণ করতে গিয়ে তাদের ঝুঁকির মুখেও পড়তে হয়। তাই তাদের কাজের যথাযথ মূল্যায়ন প্রয়োজন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নগরীতে অনুষ্ঠিত সিলেট ফটোগ্রাফি সোসাইটির (এসপিএস) তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা, প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গ্রিন ও ক্লিন সিলেট গড়ার পাশাপাশি সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডেও সিলেট সিটি কর্পোরেশন গুরুত্ব দিচ্ছে।
সিলেট ফটোগ্রাফি সোসাইটি (এসপিএস)-এর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতে সংগঠনটির যেকোনো যৌক্তিক পরামর্শ ও সহযোগিতার বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
তিনি আরও বলেন, এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী নতুন প্রজন্মকে ফটোগ্রাফিতে আগ্রহী করে তুলবে। পাশাপাশি দর্শনার্থীরা ছবির নান্দনিকতা ও কারিগরি দিক সম্পর্কে ধারণা লাভ করবেন, যা সৃজনশীল চর্চাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ফটোগ্রাফি শুধু ছবি তোলার বিষয় নয়, একটি ভালো ছবি সমাজের বাস্তবতা, সংকট ও সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরতে পারে।
তিনি বলেন, আন্তর্জাতিক মানের ছবি তুলতে দামি ক্যামেরা অপরিহার্য নয়। প্রয়োজন সঠিক ধারণা, দক্ষতা ও সৃজনশীলতা।
বর্তমানে মোবাইল ফোন দিয়েও আন্তর্জাতিক মানের আলোকচিত্র ধারণ করা সম্ভব। তবে এজন্য এক্সপোজার, ফ্রেমিং, কম্পোজিশন, ‘রুল অব থার্ড’, ‘রুল অব সিমেট্রি’ সহ মৌলিক বিষয়গুলো জানা জরুরি। এসব বিষয় এখন অনলাইন ও ইউটিউবের মাধ্যমে সহজেই শেখা যায়।
সিলেট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি এ.এন.এম. জিয়াউলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখলাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংগঠনের সহসভাপতি মো. রায়হান চৌধুরী, যুগ্ম সম্পাদক পোয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজরিন আফজা, কোষাধ্যক্ষ মো. খালেদ আহমেদ, প্রচার সম্পাদক সালেহ আহমেদ, প্রদর্শনী সম্পাদক কার্তিক পাল এবং কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. মনজুর কাদির, এম এ কে সুমন ও শিব বাহাদুর মিঠু।
এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর