শিরোনামঃ-

» নবাগত জেলা প্রশাসকের সাথে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং সিলেটের ব্যবসায়ী সমাজের সার্বিক দিক তুলে ধরেন।

মতবিনিময়কালে তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান নানা সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনাগুলো জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন।

Manual8 Ad Code

সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ব্যবসায়ীদের বক্তব্য ও দাবি সমূহ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন।

তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং ব্যবসায়ীদের যেকোনো যুক্তিসঙ্গত সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুস সুবহান, আহমদ ফুয়াদ বিন রশিদ, যুগ্ম মহাসচিব মনজুর আহমদ, আতাউর রহমান রজব, সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া, শ্রম সচিব শোয়েব আহমদ অভি, বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল করিম চৌধুরী, রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাবেদ কাদির, ফেডারেল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রশিদ কাইয়ুম, এলিগান্ট শপিং মল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী প্রমুখ।

Manual2 Ad Code

মতবিনিময় সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীবান্ধব পরিবেশ ধরে রাখতে এবং স্থানীয় আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধার মান উন্নয়নে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930