শিরোনামঃ-

» চিকিৎসাধীন আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কয়েস লোদী

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী অসুস্থ হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

খবর পেয়ে প্রবীণ এই আলেমকে দেখতে হাসপাতালে ছুটে যান সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

Manual2 Ad Code

হাসপাতালে অবস্থানকালে কয়েস লোদী অসুস্থ আল্লামা শায়খ মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরীর শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

তিনি চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার সার্বিক পরিস্থিতির বিষয়ে অবহিত হন।

এ সময় কয়েস লোদী প্রবীণ এই শীর্ষ আলেমে দ্বীনের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৪ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30