শিরোনামঃ-

» সিলেটে সাংবাদিক তুরাব স্মরণে ইউনাইটেড জার্নালিস্ট এসোসিয়েশনের বৃক্ষরোপণ

প্রকাশিত: ৩০. জুলাই. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

সাংবাদিক তুরাবের পরকালীন জিন্দেগীর শান্তি কামনায় বৃক্ষরোপণ ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ ডেস্কঃ
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আহবায়ক ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব আমাদের সহকর্মী। মহান রব যেন তার শাহাদাতকে কবুল করেন।  জান্নাতের উচ্চ মাকাম দান করেন।
শহীদ তুরাবের পরকালীন জিন্দেগী শান্তিময় হোক। আমাদের সর্বোচ্চ চাওয়া এটাই। সাম্প্রতিক সময়ে শহীদ তুরাব হয়ে গেছে বিভিন্ন সংস্থা সংগঠনের আত্মপ্রচারের মাধ্যম। আমরা তুরাব হত্যার বিচার চাই।  কিন্তু তা নিয়ে আত্মপ্রচার চাইনা।
তিনি বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার ও দৈনিক নয়া দিগন্তের তৎকালিন সিলেট ব্যুরো প্রধান শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে উপরোক্ত কথা বলেন।
সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নগরীর ৩২নং ওয়ার্ডের সুন্দরবন আবাসিক এলাকার প্রধান সড়কের পাশে ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের চারা রোপন করা হয়।
শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মাগফিরাত কামনায় ছদকায়ে জারিয়া হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
পরিবেশ সংরক্ষণ এবং শহীদ সাংবাদিকের স্মৃতিকে সম্মান জানাতে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃক্ষরোপন কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড়ভাই আবুল আহসান মো. আজরফ জাবুর।
বৃক্ষরোপনকালে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো চীফ ফয়সাল আমিন, দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো স্টাফ রিপোর্টার এমজেএইচ জামিল, দ্যা নিউ ন্যাশনের সিলেট ব্যুরো চীফ শফিক আহমদ শফি, দৈনিক দেশবার্তা নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট বাণীর চিফ রিপোর্টার কাওছার আহমদ, দৈনিক কাজির বাজারের সিনিয়র স্টাফ রিপোর্টার সিন্টু রন্জন চন্দ, টাইমস সিলেট ডটকমের সম্পাদক সাহেদ আহমদ, দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরো ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বদরুর রহমান বাবর ও সাংবাদিক আতাউর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30