শিরোনামঃ-

» সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময়

প্রকাশিত: ২৯. জুলাই. ২০২৬ | বুধবার


Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান ও মতবিনিময় করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।

Manual7 Ad Code

সভায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানীর সঞ্চালনায় সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

Manual7 Ad Code

পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন অধিকার আদায় এবং দাবি-দাওয়া উত্থাপন করা হয়। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে এসব বিষয় শোনেন।

সভায় জেলা প্রশাসক বলেন, ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি।তিনি ইমাম-মুয়াজ্জিনগণের কল্যাণে কাজ করার আশ্বাস প্রদান করেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জামিল সিদ্দিকী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম ও কারী মাওলানা কাউসার আহমদ, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সদস্য মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ বাহার, হাফিজ শাহেদ, হাফিজ শিব্বির, হাফিজ মাওলানা মোবারক, হাফিজ কামাল আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930