শিরোনামঃ-

» সিলেটে জমিয়ত সভাপতিকে কটূক্তি; দেশে অরাজকতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে, যুব জমিয়তের তীব্র নিন্দা

প্রকাশিত: ২৫. জুলাই. ২০২৬ | শনিবার

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেটে রাজনৈতিক দলগুলোর মধ্যে দাঙ্গা লাগিয়ে দেশজুড়ে এক ভয়াবহ অরাজকতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।

Manual6 Ad Code

২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে তথাকথিত ১১ দলীয় জোটের সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও সিলেটের কৃতি সন্তান মাওলানা উবায়দুল্লাহ ফারুক দা. বা. কে নিয়ে মুস্তাফিজুর রহমান ইরান এর কটূক্তিমূলক ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনটি এই অভিযোগ করে।

Manual5 Ad Code

আজ ২৬ জুলাই (রবিবার) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা আসআদ উদ্দিন ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার এই তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি চিহ্নিত মহল রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাঙ্গা লাগিয়ে দেশে অরাজকতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

সিলেটের পবিত্র মাটিতে দাঁড়িয়ে এ দেশের লাখো তৌহিদী জনতার আস্থার প্রতীক, প্রখ্যাত শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক দাঃ বাঃ-এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য সেই সুদূরপ্রসারী চক্রান্তেরই অংশ।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাওলানা উবায়দুল্লাহ ফারুক শুধু জমিয়তের সভাপতি নন, তিনি সিলেটের এক গৌরবোজ্জ্বল কৃতি সন্তান।

সিলেটের মাটিতে এসে তাঁর শানে এমন অবমাননাকর মন্তব্য করে সিলেটের সর্বস্তরের জনগণকে চরমভাবে আঘাত করা হয়েছে। সিলেটের শান্তিকামী মানুষ এই ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেবে না।

উসকানিমূলক বক্তব্যের সমালোচনা করে যুব জমিয়ত নেতারা বলেন, উলামায়ে কেরাম ও দেশের তৌহিদী জনতাকে উসকে দিয়ে যারা জলঘোলা করার অপচেষ্টা করছেন, তাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই-আগুন নিয়ে খেলা বন্ধ করুন।

শান্ত সিলেটকে অশান্ত করার যেকোনো নীল নকশা যুব জমিয়তের নেতাকর্মীরা রাজপথেই রুখে দেবে। মুস্তাফিজুর রহমান ইরানের এই বক্তব্য শুধু দায়িত্বজ্ঞানহীন নয়, বরং তাদের চরম রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।

Manual8 Ad Code

বিবৃতির শেষে নেতৃবৃন্দ অবিলম্বে মুস্তাফিজুর রহমান ইরানকে তাঁর এই আপত্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে উলামায়ে কেরাম এবং দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930