- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
- খাদিমনগরে অবৈধ বালু যাতায়াত বন্ধে প্রশাসনের উদ্যোগে রাস্তায় পিলার স্থাপন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- জুলাই সনদ বাস্তবায়ন করলে সরকার খাদে পড়ত না ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ
- সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক
- রাজু মোল্লা হত্যার প্রতিবাদে সিলেটে কৃষকদলের প্রতিবাদ মিছিল
» কাষ্টঘর সুইপার কলোনিতে সিসিক প্রশাসক
প্রকাশিত: ২০. জুলাই. ২০২৬ | সোমবার
হরিজন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপের ঘোষণা
নিউজ ডেস্কঃ
সিলেট নগরকে পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন তারা। শহরের আবর্জনা সরানো, নালা-ড্রেন পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার পেছনে রয়েছে তাদের নীরব শ্রম।
অথচ সেই শ্রমিকদের অনেকেই বছরের পর বছর কাটিয়েছেন ঘিঞ্জি ও অস্বাস্থ্যকর পরিবেশে।
অবশেষে তাদের দুর্দশা দেখতে সরাসরি কাষ্টঘর সুইপার কলোনিতে গেলেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সোমবার (২০ জুলাই) বিকেলে কাষ্টঘর সুইপার কলোনি পরিদর্শন করে তিনি হরিজন সম্প্রদায়ের বসবাসের পরিবেশ, পানি ও বিদ্যুতের সংকট এবং সামগ্রিক জীবনমান সরেজমিনে দেখেন।
দীর্ঘদিন ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শনকালে সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন জানান, সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত এই কলোনিতে বর্তমানে ৪২৪ জন হরিজন সম্প্রদায়ের মানুষ বসবাস করছেন।
এর মধ্যে ১১১ জন সিসিকে কর্মরত, অন্যত্র ২৫ জন চাকরি করেন, আর ১১৯ জন বর্তমানে বেকার।
কলোনির সরু গলি, অপর্যাপ্ত আবাসন, পানির সীমাবদ্ধতা এবং অনিরাপদ পরিবেশ দেখে উদ্বেগ প্রকাশ করেন সিসিক প্রশাসক।
তিনি বলেন, “নগর পরিচ্ছন্ন রাখতে হরিজন সম্প্রদায়ের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে তাদের জীবনমান অত্যন্ত খারাপ।
অতীতে তাদের উন্নয়নে কার্যকর কোন উদ্যোগ নেওয়া হয়নি। আমরা দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করব।”
তিনি দৈনিক মজুরি বৃদ্ধি, চাকরিকালীন সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং কর্মরত শ্রমিকদের কল্যাণে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
একই সঙ্গে বেকার সদস্যদের কর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “আমাদের দায়িত্ব যারা বেকার তাঁদের কাজে যুক্ত করা। আর যারা কাজ করছেন, তাদের মর্যাদা ও সুবিধা বাড়ানো।
সবচেয়ে বড় কথা, তাঁরা যেন মানুষের মতো সম্মানজনক জীবনযাপন করতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কলোনিতে নিরাপদ পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
পাশাপাশি ঘিঞ্জি পরিবেশ থেকে বাসিন্দাদের পর্যায়ক্রমে উন্নত আবাসনে পুনর্বাসনের পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এ সময় আবেগঘন মুহূর্তও তৈরি হয়। কলোনির বাসিন্দারা প্রশাসককে ঘিরে নিজেদের দীর্ঘদিনের কষ্টের কথা তুলে ধরেন।
তাদের একজন বলেন, “অতীতে সিটি কর্পোরেশন থেকে কোন মেয়র বা কর্মকর্তা আমাদের দেখতে আসেননি। আপনি নিজে এসে আমাদের কথা শুনেছেন, এটাই আমাদের জন্য বড় বিষয়।”
প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাসিন্দারা বলেন, তারা আশা করছেন এবার সত্যিই তাদের জীবন বদলের উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনের সময় সামাজিক সচেতনতার বিষয়েও গুরুত্বারোপ করেন সিসিক প্রশাসক।
তিনি কলোনিবাসীদের মাদক গ্রহণ ও মাদক ব্যবসা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “নিজেদের ভবিষ্যৎ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।”
এ সময় বাসিন্দারা মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। সিলেট সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন।
দীর্ঘদিনের অবহেলার পর প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এমন সরাসরি উপস্থিতি হরিজন সম্প্রদায়ের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬৮ বার
সর্বশেষ খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- বিলপাড় সড়ক পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির মনোনয়ন ফরম বিতরণ ও নবীনবরণ শনিবার


