শিরোনামঃ-

» বাংলাদেশ উশু ফেডারেশনের কমিটিতে স্থান পেলেন আন্তর্জাতিক উশু কোচ সিলেটের আনোয়ার হোসেন

প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ উশু ফেডারেশন কেন্দ্রীয় এ্যাডহক কমিটিতে স্থান পেলেন, আন্তর্জাতিক উশু কোচ, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিলেটের মো. আনোয়ার হোসেন।

Manual3 Ad Code

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

উক্ত কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হন, মো. আনোয়ার হোসেন।

Manual2 Ad Code

এক শুভেচ্ছা বার্তায় আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ উশু ফেডারেশনের কেন্দ্রীয় এ্যাডহক কমিটিতে আমাকে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই প্রাপ্তি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সিলেট সহ দেশের সবস্থানে উশু উন্নয়নে ও উশু খেলাকে আরও জনপ্রিয় করতে এবং দেশব্যাপী নতুন খেলোয়াড় তৈরিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা বজায় রাখব।

Manual2 Ad Code

বাংলাদেশের উশু অঙ্গনকে এগিয়ে নিতে নতুন কমিটির সকলের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।

উল্লেখ্য, উক্ত কমিটিতে সাইফুল ইসলাম ভুইয়াকে সভাপতি ও দিলদার হাসান দিলুকে সাধারণ সম্পাদক এবং হাবিবুর রহমান সিদ্দিক রুবেলকে কোষাধ্যক্ষ করে ২৫ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930