- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনে অগ্নিসংযোগের প্রতিবাদে সিলেটে বিএনপির মানববন্ধন
- বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ
- আওয়ামী নাশকতার প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ
- প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে জেলা প্রশাসকের সাথে জিএসসি ইউকে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
» স্কলার্সহোমে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন; বিতর্ক মানে ঝগড়া নয়, যুক্তির সৌন্দর্য : অধ্যক্ষ মো. ফয়জুল হক
প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২৬ | বুধবার
নিউজ ডেস্কঃ
স্কলার্সহোম মেজরটিল কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, ‘বিতর্ক মানে ঝগড়া নয়, বিতর্ক মানে যুক্তির সৌন্দর্য।
একজন প্রকৃত বিতার্কিক কখনো আবেগের বশবর্তী হয়ে নয়, বরং সুস্পষ্ট যুক্তি, নির্ভুল তথ্য ও গভীর বিশ্লেষণের মাধ্যমে নিজের বক্তব্য উপস্থাপন করে।’
বুধবার (৮ এপ্রিল ২০২৬) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে সিলেটের অন্যতম বিদ্যাপীঠ স্কলার্সহোম মেজরটিলা কলেজ আয়োজিত বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যক্ষ মো. ফয়জুল হক আরও বলেন, বিতর্ক আমাদের চিন্তাশক্তিকে শাণিত করে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখায়। জ্ঞানভিত্তিক সমাজ গঠন ও শিক্ষার্থীদের ব্যক্তিত্ব বিকাশে বিতর্কচর্চার কোনো বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের কেবল প্রতিযোগিতার জন্য নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস অর্জনের জন্য নিয়মিত বিতর্কচর্চার আহ্বান জানান।
সকাল ৯টায় প্রধান অতিথির উদ্বোধনের মাধ্যমে প্রতিযোগিতার মূল পর্ব শুরু হয়।
প্রতিযোগিতাটি মোট তিনটি ক্যাটাগরিতে (জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র) বিভক্ত ছিল। প্রতিটি ক্যাটাগরিতে বিতার্কিকরা নির্ধারিত বিষয়ের ওপর তাদের ক্ষুরধার যুক্তি উপস্থাপন ও তথ্যবহুল যুক্তিখণ্ডনে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন, বাংলা বিভাগের প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব। পর্যালোচক হিসেবে ছিলেন, প্রভাষক মাহবুবুর রহমান এবং সংকলক ছিলেন প্রভাষক আমিনুল হক।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, প্রভাষক সাগর আহমেদ, পিয়াব্রত কৈরী এবং সিনথি চৌধুরী। পুরো অনুষ্ঠানের সার্বিক তদারকি করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মীর হোসাইন সরকার।
দিনভর যুক্তি-পাল্টা যুক্তির লড়াই শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিটি ক্যাটাগরি থেকে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা শেষে এক ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার
সর্বশেষ খবর
- অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখতে বুধবার রেজিস্ট্রারি মাঠের সমাবেশ সফল করুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক
- আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র
- প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে জেলা পরিষদ : মিজান চৌধুরী
- বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি হলেন আবু সরকার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর