শিরোনামঃ-
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
- সিলেটে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- সিলেট উইমেন চেম্বারের নির্বাচিত পর্ষদের ১ বছর পূর্তিতে যা বললেন সভাপতি শম্পা
- ফ্রি ডায়াবেটিস শনাক্তকরণ ক্যাম্প উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- আগস্ট মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
- শাহ্ খুররাম ডিগ্রি কলেজ সংলগ্ন ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী
» সিলেট বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের প্রতিবাদ সভা
প্রকাশিত: ১৮. জুলাই. ২০২৫ | শুক্রবার
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬ ধারার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবী
নিউজ ডেস্কঃ
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬নং ধারার বাস মিনিবাস ২০ বছর ও ট্রাক পিকাপের ক্ষেত্রে ২৫ বছর আইয়ুস্কাল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদ জানিয়েছেন সিলেটের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬নং ধারার বাস মিনিবাস ২০ বছর ও ট্রাক পিকাপের ক্ষেত্রে ২৫ বছর আইয়ুস্কাল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদ জানিয়েছেন সিলেটের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সিলেট বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ এমরান আহমদ ঝুনু এবং জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মুহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি আব্দুস সালাম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, সহ-সভাপতি মোঃ হিরন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, সহ-সাধারণ সম্পাদক নওয়াজিশ চৌধুরী সাকি, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি নাজির আহমদ স্বপন, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মানিক মিয়া, সহ-সাধারন সম্পাদক মাহবুব মিয়া মধু, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি ফয়জুন নুর সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, হবিগঞ্জ জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সাইদুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক সাঈদ মিয়া, মৌলভীবাজার জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমদ, সিলেট জেলা ইমা লেগুনা হিউম্যান মালিক সমিতির সভাপতি মামুনুর রশীদ, ইমা লেগুনা শ্রমিক ইউনিয়ন সভাপতি রনু মিয়া মঈন ও সাধারন সম্পাদক ইনসান আলী, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সহ-অর্থ সম্পাদক আব্দুল ওয়াদুদ, শ্রমিক নেতা আব্দুল মালিক সেকু, সাহাব উদ্দিন, আজিজ রহমান, শেখ ফরিদ, সিলেট ঢাকা আন্তঃজেলা বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি ইব্রাহিম মিয়া, জগন্নাথপুর বাস মিনিবাস শ্রমিক উপ-কমিটির সম্পাদক শাহজাহান খান, জকিগঞ্জ বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি আব্দুল মুহিত, জকিগঞ্জ মিনিবাস শ্রমিক উপ-কমিটির সভাপতি হেলাল আহমদ, মিতালী বাস শ্রমিক উপ-কমিটির সভাপতি সেলিম মিয়া।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৩৬নং ধারার বাস মিনিবাস ২০ বছর ও ট্রাক পিকাপের ক্ষেত্রে ২৫ বছর আইয়ুস্কাল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি দেশের পরিবহন সেক্টরের জন্য একটি কালো আইন।
এর মাধ্যমে পরিবহন সেক্টরকে সংকটের দিকে ঠেলে দেয়া হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবী জানানো হয়েছে। আমরাও এই কালো আইনের প্রত্যাহার চাই।
তিনি বলেন, এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে আগামী রবিবার (২০ জুলাই) ঢাকায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে জরুরী সভা আহ্বান করা হয়েছে।
উক্ত সভা থেকে সঠিক নির্দেশনা আসবে। সেই আলোকে সিলেটের মালিক শ্রমিক নেতৃবৃন্দকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি। এর আগে এই প্রজ্ঞাপনের আলোকে অভিযান থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৩ বার
সর্বশেষ খবর
- গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সাধারণ সভা ৯ সেপ্টেম্বর সফলের আহ্বান
- ওসমানী হাসপাতালে রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল আজ ২টায়
- সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অংশীজন সভা অনুষ্ঠিত
- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ
- বঙ্গবীর ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান : আতাউর রহমান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর